দেশে ফাইজারের টিকা আসছে ২ জুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৩৯ পিএম, ১৯ মে ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামী ২ জুন গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার টিকা দেশে আসবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
মঙ্গলবার (১৮ মে) রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জুনের ২ তারিখে গ্যাভির কোভ্যাক্স ফ্যাসিলিটি কর্তৃক ফাইজারের অন্তত এক লাখ ৬ হাজার কোভিড টিকা বাংলাদেশে পাঠাবে বলে আজ নিশ্চিত করা হয়েছে।
তবে এর আগে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছিলেন, জুনের মধ্যে গ্যাভির কোভেক্স থেকে প্রায় সাড়ে পাঁচ কোটি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ।
প্রসঙ্গত, টিকা সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে সরকার গত ২৬ এপ্রিল থেকে প্রথম ডোজ বন্ধ করে দেয়। টিকা দেওয়ার অনলাইন নিবন্ধন প্রক্রিয়া বন্ধ আছে ৫ মে থেকে। এছাড়া রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও কুষ্টিয়া জেলায় টিকার স্বল্পতার কারণে দ্বিতীয় ডোজের কর্মসূচি স্থগিত রাখা হয়েছে।
ভারতের সেরাম ইনস্টিটিটিউট বাংলাদেশের কেনা টিকার চালান পাঠাতে ব্যর্থ হওয়ার পর দেশব্যাপী সুশৃঙ্খলভাবে চলতে থাকা টিকাদান কর্মসূচি বিঘ্নিত হয়।
জানুয়ারি থেকে শুরু করে ছয় মাস ধরে প্রতি মাসে ৫০ লাখ ডোজ করে টিকা পাঠানোর কথা ছিল সেরামের। কিন্তু চুক্তি অনুযায়ী প্রথম ৫০ লাখ ডোজ পাঠায় সেরাম। ফেব্রæয়ারিতে তারা মাত্র ২০ লাখ ডোজ টিকা পাঠায়। এরপর থেকে আর কোনো চালান আসেনি বাংলাদেশে।
ইতোমধ্যে ভারত সরকার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর উদ্দেশ্যে টিকা রফতানির ওপর বিধিনিষেধ দিয়েছে।
-জেডসি
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু








