ঢাকা, মঙ্গলবার ২৩, জুন ২০২৬ ১৮:৩০:২২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী ড্রেসিংরুমে আবেগঘন চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়লো ইরান দল ইউরোপজুড়ে তীব্র তাপপ্রবাহ, ফ্রান্সে ২ শিশুর মৃত্যু নিরাপত্তা জোরদারে রাজধানীতে বিজিবি মোতায়েন বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন রেকর্ডের মুকুটে মেসি

দেশে ফিরলেন স্পিকার

বাসস | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:০১ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

উজবেকিস্তান সফর শেষে দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।  রোববার (১১ সেপ্টেম্বর) এ তথ্য জানান সংসদ সচিবালয়ের গণসংযোগ পরিচালক মো. তারিক মাহমুদ।

তিনি বলেন, বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উজবেকিস্তান সফর শেষে ঢাকা পৌঁছেছেন। উজবেকিস্তানের তাসখন্দে অনুষ্ঠিত উইমেন স্পিকার্স অব পার্লামেন্টের ১৪ তম সামিটের এড্রেসিং দ্যা রিস্কস অব দ্যা পোস্ট প্যানডেমিক গ্লোবাল রিকভারি, প্রিভেন্টিং টেক-রিলেটেড রিস্কস অ্যান্ড প্রিজার্ভিং হিউম্যান রাইটস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি ইন এ হাই-টেক ওয়ার্ল্ড ইত্যাদি বিভিন্ন সেশনে অংশগ্রহণ শেষে স্পিকার বিকেলে ঢাকা পৌঁছেছেন।

বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা স্পিকারকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন।