ঢাকা, সোমবার ০২, নভেম্বর ২০২৬ ২:৫৮:১৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

দেশে ফিরলো কাতারে আটকেপড়া ৪০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫২ পিএম, ১১ জুন ২০২০ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের (কোভিড-১৯) এর প্রাদুর্ভাবে কাতারে আটকেপড়া ৪০৯ জন বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন।

আজ বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট অবতরণ করে।

এই তথ্য নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার।

যাত্রীদের মধ্যে কাতারে বসবাসরত বাংলাদেশি পরিবার ও সাধারণ শ্রমিক থেকে শুরু করে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসীরা রয়েছেন।

করোনাভাইরাসের কারণে গেল ৮ মার্চ থেকে কাতার-বাংলাদেশ যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ রয়েছে। কাতারের বাংলাদেশ দূতাবাসের ব্যবস্থাপনায় যাত্রীরা কাতার থেকে ইস্যু করা করোনামুক্তির স্বাস্থ্য সনদ নিয়েছেন।

-জেডসি