ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ৮:৪৭:২০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

দেশে ফিরেছেন আমিরাতে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:২৮ পিএম, ১৬ জুন ২০২০ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে সংযুক্ত আরব আমিরাতে আটকেপড়া ১৫৮ বাংলাদেশি দেশে ফিরেছেন।আজ মঙ্গলবার সকালে ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইট দেশে ফিরেন তারা।

প্রায় তিন মাসের অধিক সময় আকাশপথে বিমান যোগাযোগ চালুর পর আমিরাত থেকে এটি বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরার দ্বিতীয় ফ্লাইট। এর আগে গতকাল প্রথম ফ্লাইটে এক শিশুসহ ১৬০ বাংলাদেশি দেশে ফিরেছেন।

বাংলাদেশিদের দেশে ফেরার তথ্য নিশ্চিত করে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) কামরুল ইসলাম বলেন, সংযুক্ত আরব আমিরাতে আটকাপড়া ১৫৮ জন বাংলাদেশিকে দেশে ফিরিয়ে এনেছে ইউএন-বাংলা এয়ারলাইনস। সোমবার দিবাগত রাত ২ টা ২১ মিনিটে ফ্লাইটটি বাংলাদেশিদের নিয়ে আমিরাত থেকে রওনা হয়ে আজ মঙ্গলবার সকাল ৭টা ১৩ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, দ্বিতীয় ফ্লাইটে আমিরাত থেকে দেশে ফেরা প্রত্যেক বাংলাদেশির করোনামুক্ত সার্টিফিকেট থাকায় তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানো হবে।

করোনা ইস্যুতে বিশ্বের বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সহযোগিতা করছে সরকার। সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, পর্যায়ক্রমে সব বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

-জেডসি