ঢাকা, রবিবার ১৪, জুন ২০২৬ ৪:২২:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট

দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:০৮ এএম, ২৩ জুলাই ২০২৩ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

চলতি বছর হজের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি। তিন এয়ারলাইন্সের ২৩৪টি ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

শনিবার (২২ জুলাই) দিবাগত মধ্যরাতে (১টা ৫৯ মিনিটে) হজযাত্রী বহনকারী এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের অফিসের বরাত দিয়ে হজ পোর্টালে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিনে বলা হয়, হজ শেষে তিন এয়ারলাইন্সের মোট ২৩৪ টি ফ্লাইটে করে দেশে ফিরেছেন ৮৮ হাজার ৪১৮ জন হাজি।
২৩৪ টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১০৫টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৮৯টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৪০টি।