দেশে বর্তমানে প্রচুর লবণ মজুদ আছে : শিল্পমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ২০ নভেম্বর ২০১৯ বুধবার
দেশে বর্তমানে ছয় মাসের চাহিদার পরিমাণ লবণ মজুদ রয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
তিনি আজ বুধবার রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ ডিজিটাল ওয়েজ সামিটের উদ্বোধন শেষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।
এ সময় আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি উপস্থিত ছিলেন।
নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন বলেন, গত মওসুমে ১৬ লাখ ৫৭ হাজার মেট্রিক টন জাতীয় চাহিদার বিপরীতে ১৮ লাখ ২৪ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন হয়েছে। আজ লবণ মিল ও চাষি পর্যায়ে ৬ লাখ ১১ হাজার মেট্রিক টন লবণ মজুদ রয়েছে।
তিনি বলেন, দেশে মোট লবণ মিলের সংখ্যা ২৭০। এর মধ্যে বর্তমানে ২২২টি মিল চালু রয়েছে। চালু মিলগুলোর সর্বমোট দৈনিক উৎপাদন ক্ষমতা ৩৫ হাজার ৫২০ মেট্রিক টন।
তিনি বলেন, আর ভোজ্য লবণের দৈনিক জাতীয় চাহিদা ২ হাজার ৪৫৪ মেট্রিক টন। ভোক্তা পর্যায়ে চাহিদা কম থাকায় মিলগুলো উৎপাদন কমিয়ে দৈনিক ৩ হাজার মেট্রিক টন লবণ উৎপাদন করছে।
শিল্পমন্ত্রী বলেন, গতকাল মঙ্গলবার মিলগুলো থেকে বাজারে মোট ৩ হাজার ২০০ মেট্রিকটন লবণ সরবরাহ করা হয়েছে। নতুন মওসুমে উৎপাদিত লবণও ইতিমধ্যে বাজারে আসতে শুরু করেছে। পর্যাপ্ত মজুদের ফলে শুধু ছয় মাস নয়, আগামী একবছরেও লবণের কোনো ঘাটতি হবে না।
জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সূচিত উন্নয়ন কর্মসূচি বাধাগ্রস্ত করতে একটি কুচক্রি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক অপপ্রচার চালাচ্ছে।
তিনি বলেন, পদ্মা সেতু, রামু, ভোলা ও নাসিরনগরের ঘটনা, যানবাহন ও নিরাপদ সড়ক আন্দোলন থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় পণ্য নিয়ে এ ধরনের ষড়যন্ত্রমূলক অপপ্রচার চলছে।
পলক আরো বলেন, ওপেন ডাটা এনালাইসিসের মাধ্যমে ইতিমধ্যে এসব জঘন্য অপরাধের সাথে জড়িত দেশি বিদেশী চক্রকে সনাক্ত করা হয়েছে।
দেশবিরোধী এসব সাইবার ক্রিমিনালদের বিরুদ্ধে সরকার কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
ভোক্তাদের সুবিধার্থে আজ থেকে বিসিক রাজধানীর ৪ টি স্পটে খোলা বাজারে লবণ বিক্রি শুরু করেছে বলে জানিয়েছে শিল্প মন্ত্রণালয়।
স্পটগুলো হচ্ছে উত্তরা বিজিবি মার্কেট, ধানমন্ডি ৯/এ, মিরপুর-১ এবং লালবাগ শ্যামা সল্ট মিল প্রাঙ্গণ। প্রতি কেজি সরু লবণ ৩০ টাকা এবং মোটা লবণ ১৪ টাকা দরে বিক্রি হচ্ছে বলেও জানানো হয়।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী









