দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই : বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৩৫ পিএম, ১৫ মার্চ ২০২৬ রবিবার
ছবি: সংগ্রহিত।
দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই এবং বাড়তি মূল্য নেওয়ার মতো কোনো পরিস্থিতি এখনো সৃষ্টি হয়নি বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, ‘পৃথিবীর কোনো দেশে সংঘাতের কারণে সরবরাহে চাপ বা পণ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি হলেও দেশের মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, তা সরকার নেবে। দেশে জনগণের ভোটে নির্বাচিত সরকার আছে।
আজ রবিবার (১৫ মার্চ) চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজার পরিদর্শন এবং ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘গত ১৫ থেকে ২০ বছরের তুলনায় এই রমজানে ভোজ্য পণ্যের বাজার সবচেয়ে বেশি স্থিতিশীল ছিল। রোজা শুরুর দিকে কিছু কৃষিপণ্যের দাম বাড়ানোর চেষ্টা করা হলেও সরকারের তদারকিতে ব্যবসায়ীরা তা করতে পারেননি।’ তিনি আশা প্রকাশ করেন, আগামী রমজানে দেশের ব্যবসায়ীরা সৌদি আরবের ব্যবসায়ীদের মতো রমজানে লাভের চিন্তা না করে ব্যবসা করবেন।’
বাণিজ্যমন্ত্রী জানান, ‘রমজানের পরে পাইকারি ও খুচরা বাজারে পণ্যের দামের বিশাল পার্থক্যের কারণ ও সমাধান খুঁজতে একটি ফ্যাক্ট-ফাইন্ডিং কমিটি গঠন করা হবে।কমিটিতে ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করবেন।’
মন্ত্রী বলেন, ‘বাজার নিয়ন্ত্রণ করা সরকারের কাজ নয়, বরং বাজার যেন সঠিকভাবে চলতে পারে তা নিশ্চিত করাই সরকারের কাজ। মানুষের কাছে ক্রয়ক্ষমতার মধ্যে ভোজ্যপণ্য পৌঁছে দিলে যে সন্তুষ্টি জনগণ থেকে আসবে, তার অংশীদার হবে ব্যবসায়ীরা।’
মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন বাণিজ্য সচিব মাহাবুবুর রহমান, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, খাতুনগঞ্জ ট্রেড অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুস সালাম, সাবেক সভাপতি আবুল বশরসহ ব্যবসায়ীরা।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক







