দেশে লকডাউনের বিষয়ে যা বললেন স্বাস্থ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৯ পিএম, ১ জানুয়ারি ২০২২ শনিবার
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনার সংক্রমণের হার বাড়ছে। তবে এখনও লকডাউনের বিষয়ে কোনো সিদ্ধান্ত নেই সরকারের। সংক্রমণের হার ঊর্ধ্বমুখী থাকলে বিষয়টি বিবেচনা করা হবে।
শনিবার (১ জানুয়ারি) বিকেলে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কোভিড ১৯ টিকাদান কার্যক্রমের বুস্টার ডোজ প্রদানের উদ্বোধনের আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, ওমিক্রনে যুক্তরাজ্যে এক লাখ ও আমেরিকাতে চার লাখ পর্যন্ত সংক্রমিত হয়েছে। আমাদের দেশে এই অবস্থা আমরা চাই না। দেশকে সুরক্ষিত রাখতে চাইলে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি আরও বলেন, ইতোমধ্যে ওয়ার্ড পর্যায়ে করোনার টিকা কার্যক্রম শুরু হয়েছে। জানুয়ারি মাসে অন্তত চার কোটি ডোজ ভ্যাকসিন দেওয়া সম্ভব হবে। এতে করে আশা করা যায়, আগামী এপ্রিল-মে মাসের মধ্যেই আমরা সাড়ে ১২ কোটি জনগণকে দ্বিতীয় ডোজ সম্পন্ন করতে পারবো।
বুস্টার ডোজের উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. সামিউল ইসলাম, সম্প্রসারিত টিকাদান কর্মসূচির লাইন ডিরেক্টর ডা. শামসুল হক, জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম মহিউদ্দিন, মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান, ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মো. জাকির হোসেন, সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল প্রমুখ।
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- মহান স্বাধীনতা দিবস আজ