দেশে ২২ কোটির অধিক টিকা সম্পন্ন: স্বাস্থ্য অধিদপ্তর
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৪৭ এএম, ১৮ মার্চ ২০২২ শুক্রবার
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধে দেশে ২২ কোটির অধিক টিকা সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস’র পরিচালক অধ্যাপক ডা. মিজানুর রহমান। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি আরো বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে করোনাভাইরাস প্রতিরোধে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচিতে দেয়া হচ্ছে প্রথম, দ্বিতীয় ও বুস্টার ডোজ। আগামী ৩১ মার্চ পর্যন্ত চলবে এই বিশেষ কর্মসূচি।এর আওতায় তিন কোটি ২৫ লাখ ডোজ করোনা টিকা দেয়া হবে। হাসপাতাল সুত্রে জানা যায় টিকা গ্রহনকারিদের মধ্যে ৫৭ শতাংশের নিবন্ধন নেই। মহামারি করোনাভাইরাসের সংক্রমণ রোধে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিনামুল্যে ২০২১ সালের ২৭ জানুয়ারি সরকারিভাবে টিকাদান কার্যক্রম শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অ্যাস্ট্রাজেনেকার টিকার মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন। পরে ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে গণটিকাদান কার্যক্রম শুরু হয়। এপর্যন্ত প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে ১২ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ২৩৭। দ্বিতীয় ডোজ পেয়েছেন ৯ কোটি ১০ লাখ ১১ হাজার ৭৮১ আর বুস্টার ডোজ দেয়া হয়েছে ৫৭ লাখ ১০ হাজার ২০৭ জনকে।
মোট টিকা দেওয়া হয়েছে ২২ কোটি ৩০ লাখ ৬৯ হাজার ২২৫ ডোজ টিকা দেয়া হয়েছে। রাজধানীসহ সারাদেশে সবশেষ বৃহস্পতিবার ২৪ ঘণ্টায় (১৭ মার্চ) ৩৮ হাজার ৫৮৯ জনকে টিকা দেওয়া হয়েছে প্রথম ডোজের টিকা। দ্বিতীয় ডোজ ১ লাখ৭১ হাজার ৮৯৮ জনকে এবং বুস্টার নিয়েছেন ১ লাখ ৮২ হাজার ৬৯২ জন।
উল্লেখ্য বর্তমানে দেশে মোট ছয় ধরনের টিকা দেওয়া হচ্ছে। অ্যাস্ট্রাজেনেকা, ফাইজার, সিনোফার্ম, মর্ডানা, সিনোভ্যাক এবং জনসন অ্যান্ড জনসন। এদিকে সর্বশেষ গত ২৪ ঘণ্টায় ৩লাখ ৯৩হাজার ১৭৯ ডোজ টিকা দেওয়া হয়েছে।
- জাবি ছাত্রী শারমীন হত্যা: স্বামী ফাহিম ২ দিনের রিমান্ডে
- বিশ্ববাজারে আজও কমলো স্বর্ণের দাম
- একাত্তরের গণহত্যার স্বীকৃতিতে কাজ করবে সরকার: শামা ওবায়েদ
- বিদেশগামী শিক্ষার্থীদের ১০ লাখ টাকা ঋণের নির্দেশ
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব