দেশে ২৪ ঘণ্টায় করোনায় ৩৩ প্রাণহানী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৫৬ পিএম, ২৬ মার্চ ২০২১ শুক্রবার
দেশে ২৪ ঘণ্টায় করোনায় আরও ৩৩জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় ঘাতকব্যাধি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে আরও ৩ হাজার ৭৩৭ জন। এ সময় মারা গেছে ৩৩ জন। এদের মধ্যে ২১ জন পুরুষ ও ১২ জন নারী।
আজ শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
গত প্রায় ৯ মাসের মধ্যে আজ একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। এর আগে গত বছর ২ জুলাই এক দিনে ৪ হাজার ১৯ জনের করোনা শনাক্ত হয়েছিল। এ ছাড়া টানা চার দিন ধরে দৈনিক সাড়ে ৩ হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে। এর মধ্যে গত ২৩ মার্চ ৩ হাজার ৫৫৪ জনের, ২৪ মার্চ ৩ হাজার ৫৬৭ জনের ও ২৫ মার্চ ৩ হাজার ৫৮৭ জনের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ১৩২ জন।
এর আগে গতকাল এক দিনে মৃত্যুর সংখ্যা ছিল ৩৪। এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছে মোট ৮ হাজার ৮৩০ জন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত অ্যান্টিজেন ও আরটি-পিসিআর পদ্ধতিতে ২৭ হাজার ২৯৯টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে এ পর্যন্ত ৪৫ লাখ ৪২ হাজার ৩০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩৩ জনের মধ্যে ২১ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে তাদের মধ্যে চার জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১৪ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে ও ষাটোর্ধ্ব ১৫ জন।
গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫৭ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ৫ লাখ ৩১ হাজার ৯৫১ জন।
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু







