ঢাকা, রবিবার ০৫, জুলাই ২০২৬ ১৩:২৪:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী আয়াতুল্লাহ খামেনির জানাজা সম্পন্ন, জনসমুদ্র গ্র্যান্ড মোসাল্লা ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই কোয়ার্টার ফাইনালে ফ্রান্স

দেশে ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৫৩ পিএম, ১৭ মে ২০২০ রবিবার

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত

দেশে গত ২৪ ঘণ্টায় রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। নতুন করে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন এবং মারা গেছে ১৪ জন। সুস্থ হয়েছে ২৫৬ জন।

আজ রোববার দুপুর আড়াইটায় মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।

তিনি বলেন, ‘আমরা গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করেছি ৪২টি ল্যাব থেকে ৮ হাজার ৫৭৪টি। নমুনা পরীক্ষা করেছি ৮ হাজার ১১৪টি। এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ১ হাজার ২৭৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ২২ হাজার ২৬৮ জন।’

অধ্যাপক নাসিমা বলেন, ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ১৪ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৩২৮ জন। এই ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ এবং একজন নারী। নতুন করে সুস্থ হয়েছে ২৫৬ জন। মোট সুস্থ হয়েছে ৪ হাজার ৩৭৩ জন।’

এর আগে শনিবার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিল ৯৩০ জন, মৃত্যু হয় ১৬ জনের। তার আগের দিন শুক্রবার শনাক্ত হয় ১ হাজার ২০২ জন, মারা যায় ১৫ জন।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর গত ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর থেকে দিনে দিনে এই ভাইরাসের সংক্রমণ বেড়েই চলেছে।