দেশে ২৪ ঘন্টায় কোভিডে ১০২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ২৬ আগস্ট ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি।
দেশে কোভিড-১৯ এ আক্রন্ত হয়ে একদিনে ১০২ জন মারা গেছে। কাল ১১৪ জন মারা গিয়েছিল। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৭২৯ জনে। এদিকে নতুন আক্রান্ত হয়েছে ৪ হাজার ৬৯৮ জন। শনাক্তের হার ১৩.৭৭ শতাংশ।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, করোনা শনাক্তের বিবেচনায় আজ মৃত্যুর হার ১ দশমিক ৭৪ শতাংশ। গত ২১ আগস্ট থেকে গতকাল পর্যন্ত মৃত্যুর হার ছিল ১ দশমিক ৭৩ শতাংশ। এখন পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ ১৬ হাজার ৭৬০ জন, ৬৫ দশমিক ১৪ শতাংশ এবং নারী ৮ হাজার ৯৬৯ জন, ৩৪ দশমিক ৮৬ শতাংশ।
গত ২৪ ঘন্টায় মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ১১ থেকে ২০ বছর বয়সী ২ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ১০ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ৩৩ জন, ৬১ থেকে ৭০ বছর বয়সী ২৬ জন, ৭১ থেকে ৮০ বছর বয়সী ৮ জন এবং ৮১ থেকে ৯০ বছর বয়সী ৩ জন। মৃতদের মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ৩৭ জন, চট্টগ্রাম বিভাগে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ জন, রাজশাহী ও ময়মনসিংহ ৫ জন করে, খুলনা বিভাগে ৮ জন, বরিশাল বিভাগে ৬ জন, সিলেট বিভাগে ১৩ জন এবং রংপুর বিভাগে ৪ জন রয়েছে। এদের মধ্যে ৭৫ জন সরকারি, ২৬ জন বেসরকারি হাসপাতালে এবং ১ জন বাসায় মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘন্টায় ৩৩ হাজার ৬৪০ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৯৬৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গতকাল ৩৪ হাজার ১১১ জনের নমুনা পরীক্ষায় ৪ হাজার ৬৯৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছিল। গতকালের চেয়ে আজ ২৬৮ জন বেশি শনাক্ত হয়েছে।
দেশে গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৩ দশমিক ৭৭ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৪ দশমিক ৭৬ শতাংশ। গতকালের চেয়ে আজ শনাক্তের হার দশমিক ৯৯ শতাংশ কম।
এদিকে ঢাকা জেলায় (মহানগরসহ) ২৪ ঘন্টায় ১৬ হাজার ৩১৬ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৬৭ জন। ঢাকায় শনাক্তের হার ১২ দশমিক ০৫ শতাংশ। গতকাল এই জেলায় ১৩ হাজার ৭৭৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৩২ জন। যা ১৩ দশমিক ২৯ শতাংশ। এই জেলায় গত ২৪ ঘন্টায় মারা গেছেন ২৪ জন। গতকাল ১৬ জন মারা গিয়েছিল।
স্বাস্থ্য অধিদফতর জানায়, দেশে এ পর্যন্ত মোট ৮৭ লাখ ৮৮ হাজার ৭৬৫ জনের নমুনা পরীক্ষায় ১৪ লাখ ৮২ হাজার ৬২৮ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৮৭ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, করোনাভাইরাসে আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় হাসপাতাল এবং বাসায় মিলিয়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৩১৪ জন। গতকাল সুস্থ হয়েছিলেন ৭ হাজার ৮০৮ জন। গতকালের চেয়ে আজ ৫০৬ জন বেশি সুস্থ হয়েছেন। দেশে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩ লাখ ৯৭ হাজার ৮৮৫ জন। আজ শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৪ দশমিক ২৮ শতাংশ। গতকাল এই হার ছিল ৯৪ দশমিক ০২ শতাংশ। গতকালের চেয়ে আজ সুস্থতার হার দশমিক ২৬ শতাংশ বেশি।
করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৪ হাজার ১৬৭ জনের। আগের দিন নমুনা সংগ্রহ করা হয়েছিল ৩৩ হাজার ৩৪৪ জনের। গতকালের চেয়ে আজ ৮২৩ টি নমুনা বেশি সংগ্রহ হয়েছে। গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩৪ হাজার ১১১ জনের। আগের দিন নমুনা পরীক্ষা হয়েছিল ৩৩ হাজার ৬৪০ জনের। গতকালের চেয়ে আজ ৪৭১ টি নমুনা বেশি নমুনা পরীক্ষা হয়েছে।
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,







