দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে: স্পিকার
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:২৬ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯ বৃহস্পতিবার
দেশের উন্নয়ন প্রক্রিয়ায় তরুণদের সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন,দেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। তরুণ প্রজন্ম একটি দেশের উন্নয়নে সবচেয়ে বড় শক্তি। আমাদের দেশের উন্নয়নে তরুণদের মেধা, সৃজনশীলতা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে।
বুধবার রাজধানী রেডিসন ব্লু হোটেলে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল বাংলাদেশ আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তৃতাকালে এসব কথা বলেন তিনি।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং বিশেষ অতিথি হিসেবে এফবিসিসিআইয়ের সভাপতি শেখ ফজলে ফাহিম বক্তব্য রাখেন।
স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশনারি নেতৃত্বে বাংলাদেশ অদম্য গতিতে এগিয়ে চলেছে। সরকারের গৃহীত পদক্ষেপ এবং ধারাবাহিক প্রচেষ্টার কারণে জিডিপি ৮ শতাংশে উন্নীত ও দারিদ্র্যের হার ৪০ শতাংশ থেকে ২১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে।
স্পিকার আরো বলেন, জেসিআই তরুণ উদ্যোক্তাদের একটি গ্লোবাল প্লাটফর্ম। প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য পুরস্কার প্রদানের এই উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে।
এসময় তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে জেসিআইয়ের সকল সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্পিকারের হাত থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিশেষ অবদানের জন্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এমপি, ডা. আশরাফুল হক সিয়াম, নুসরাত ফারিয়া প্রমুখ পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানে পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি, শবনম জাহান এমপি, এফবিসিসিআইয়ের নেতৃবৃন্দ ও জেসিআইয়ের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী






