ঢাকা, শনিবার ১৩, জুন ২০২৬ ৪:৫৭:২৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম

দ্বিতীয় চালানে আসবে করোনার ৫০ লাখ টিকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:১৩ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২১ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনাভাইরাস ভ্যাকসিনের দ্বিতীয় চালান চলতি মাসের শেষে বা মার্চের প্রথম সপ্তাহে আসবে বলে জানিয়ে স্বাস্থ্য সচিব আব্দুল মান্নান বলেছেন, দ্বিতীয় চালানে ৫০ লাখ ডোজ টিকা আসবে।

বুধবার সচিবালয়ে একথা জানিয়েছেন সচিব আব্দুল মান্নান।

গত ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় করোনার টিকাদান কর্মসূচি। এ পর্যন্ত ১৩ লাখের বেশি মানুষ টিকা নিয়েছেন। প্রথম দফায় আসা ৭০ লাখ টিকা দিয়ে চলছে এই কর্মসূচি।

স্বাস্থ্য সচিব বলেন, যারা প্রথম ডোজ নিয়েছেন তারা আবার আট সপ্তাহ পর দ্বিতীয় ডোজ নেবেন। টিকা নেয়ার বয়স এখন আর কমানো হবে না।

পুরো কার্যক্রম সুশৃঙ্খলভাবে করতে চান জানিয়ে সচিব বলেন, সব কিছু সুশৃঙ্খলভাবে করতে চাই। অনেক কেন্দ্রে বুথ বাড়িয়ে দেয়া হচ্ছে।

-জেডসি