দ্বিতীয় দিনেও চলছে টিকার বিশেষ ক্যাম্পেইন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে মঙ্গলবার শুরু হওয়া করোনাভাইরাসের বিশেষ টিকাদান কর্মসূচি বুধবারও চলছে।
যেসব কেন্দ্রে টিকাদানের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি, সেসব কেন্দ্রে আজও ক্যাম্পেইনের টিকা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার সকালে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের ‘ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটি’র সদস্য সচিব শামসুল হক।
তিনি বলেন, মঙ্গলবার ক্যাম্পেইনের ৬৭ লাখ মানুষকে ভ্যাকসিনেশন করেছি। আমাদের লক্ষ্যমাত্রা ছিল স্বাভাবিক টিকাদানসহ ৮০ লাখ। সে লক্ষ্যমাত্রা অর্জনে আজ সকাল ৯টা থেকে শুরু হয়েছে বিশেষ ক্যাম্পেইন।
তিনি আরও বলেন, সকাল ৯টা থেকে বেলা ১১টা পর্যন্ত নারী ও বয়স্কদের অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হবে। এ দুই ঘণ্টায় তাদের টিকা নিশ্চিতকরণের পর অন্যদের টিকা দেব। তা হলে বয়স্ক নারীদের টিকাকেন্দ্রে এসে লম্বা লাইনে অপেক্ষা করতে হবে না।
শামসুল হক জানান, রাজধানীর দক্ষিণ সিটিতে মঙ্গলবার টার্গেটের চেয়ে বেশি টিকা দিয়েছে। তাই রাজধানীতে আজ শুধু উত্তর সিটিতে টিকা দেওয়া হবে। উত্তরে টিকা দেওয়া হবে দুপুরে।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ডা. জোবায়দুর রহমান জানান, ৫৪টি কেন্দ্রে দুপুর আড়াইটা থেকে টিকা দেওয়া শুরু হবে। ডিএনসিসির লক্ষ্য বিশেষ কর্মসূচিতে পাঁচ লাখ ডোজ টিকা দেওয়ার।
ডা. জোবায়দুর রহমান বলেন, টিকাদান কেন্দ্র হিসেবে নির্ধারিত অনেক শিক্ষাপ্রতিষ্ঠানে এখন সকালে ক্লাস চলছে। এ কারণে টিকার সময়সূচি পিছিয়ে আড়াইটা করা হয়েছে।
এদিকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ৭৫টি কেন্দ্রে মঙ্গলবার ২৮ হাজার ৭০২ ডোজ কোভিড-১৯ টিকা দেওয়া হয়েছে।
দক্ষিণে বুধবার টিকাদান কর্মসূচি আর চলবে না বলে জানিয়েছেন ডিএসসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাসের।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিনে ৮০ লাখ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও মঙ্গলবার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৬৭ লাখ ৫৮ হাজার ৯৯২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জনকে। দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক লাখ ৩৩ হাজার ৮৬৯ জনকে।
অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার টিকা দেওয়া হয় তাদের।
মঙ্গলবার মধ্যরাতে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।
স্বাস্থ্য বিভাগের পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের বিশেষ এ কর্মসূচিতে দেওয়া হয়েছে প্রথম ডোজ টিকা। এর দ্বিতীয় ডোজ দেওয়া হবে ২৮ অক্টোবর।
গত ৭ ফেব্রুয়ারি দেশে করোনার টিকাদান শুরু হয়েছে। নিয়মিত টিকাদান কার্যক্রম চালানোর পাশাপাশি এখন পর্যন্ত গণটিকাদানের দুটি বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয়। মঙ্গলবারের আগে ৭ থেকে ১২ আগস্ট একটি বিশেষ সম্প্রসারিত কর্মসূচি হাতে নেওয়া হয়। তার প্রথম দিনেই ৩০ লাখের বেশি টিকা দেওয়া হয়েছিল।
দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এ মুহূর্তে টিকা মজুত আছে ৬৪ লাখ ৪৫ হাজার ৩২৮ ডোজ। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৪ কোটি ৬৪ লাখ ৬৫ হাজার ৪৯৯ জন।
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- ৬ শিশুর মৃত্যুতে আদ্-দ্বীনের জবাবে সন্তুষ্ট নয় সরকার
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার









