দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণ খতিয়ে দেখার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:১৬ পিএম, ৬ জুন ২০২৩ মঙ্গলবার
সংগৃহীত ছবি
মূল্যস্ফীতি আর যাতে না বাড়ে সে বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় আমদানি স্পর্শকাতর পণ্যের মজুত বাড়াতে হবে। এ বিষয়ে টিসিবিকে আরও শক্তিশালী করতে হবে।
বাজারে দ্রব্যমূল্য এত বেশি কেন? এর নেপথ্যের কারণ ক্ষতিয়ে দেখারও নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির বৈঠকে তিনি এসব নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অর্থনৈতিক কলাকৌশল কাজে লাগিয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে। এ সময় ফসল সংরক্ষণে আরও সংরক্ষণাগার নির্মাণের নির্দেশ দেন তিনি।
একনেক চেয়ারপারসন হিসেবে বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই বৈঠকে মন্ত্রী-প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন।
সভাশেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান ও পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। এসময় দ্রব্যমূল্য বেশি থাকার কারণ ক্ষতিয়ে দেখতে প্রধানমন্ত্রীর নির্দেশনার কথা জানান পরিকল্পনামন্ত্রী।
প্রধানমন্ত্রীর নির্দেশনা তুলে ধরে তিনি বলেন, বাজারে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে ট্রিগারে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে হবে। দাম এদিক সেদিক হলেই হস্তক্ষেপ করতে হবে।
সময়মতো বাণিজ্য মন্ত্রণালয় আমদানির অনুমতি দিলে পেঁয়াজের দাম প্রতি কেজি ৯০ টাকা হতো না বলেও মন্তব্য করেন মন্ত্রী।
পরিকল্পনামন্ত্রী বলেন, বিদেশি ঋণের প্রকল্পগুলোকে অগ্রাধিকার দিতে বলেছেন প্রধানমন্ত্রী। তাছাড়া বৈশ্বিক প্রেক্ষাপটে সবাইকে মিতব্যয়ী হওয়ার পাশাপাশি অভ্যন্তরীণ উৎপাদনের নির্দেশনা দেয়া হয়েছে।
উল্লেখ্য, গত মে মাসে দেশে ১১ বছরের মধ্যে সবচেয়ে বেশি ৯ দশমিক ৯৪ শতাংশ মূল্যস্ফীতি হয়।
একনেক সভায় পটুয়াখালী মেডিকেল কলেজসহ একনেকে ১৮টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ১১ হাজার ৩৮৭ কোটি ৯১ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৭ হাজার ৪৪৫ কোটি ৩৪ লাখ টাকা, বৈদেশিক ঋণ থেকে ৩ হাজার ৮৬১ কোটি ৭৯ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ৮০ কোটি ৭৮ লাখ পাওয়া যাবে।
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে











