ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ২:১৪:৪৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

দ. আফ্রিকায় আজ মাঠে নামছে রুমানাবাহিনী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ১১:১০ পিএম, ৪ মে ২০১৮ শুক্রবার

দক্ষিণ আফ্রিকায় আজ শুক্রবার মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আজ পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজ শুরু করতে যাচ্ছে তারা।

 

পচেফস্ট্রমে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজের আগে সীমিত ওভারের একমাত্র প্রস্তুতি ম্যাচে বুধবার পচেফস্ট্রমে অধিনায়ক রুমানা আহমেদ ও ফারজানা হকের অনবদ্য জোড়া সেঞ্চুরিতে নর্থ ওয়েস্টকে ৯০ রানে হারায় বাংলাদেশ। পরে বোলিং করতে নেমে ১০ ওভার বোলিং করে ৫ রান দিয়ে ৮ উইকেট নেন ফাহিমা। 

 

রুমানা ও ফারজানার সাথে ফাহিমার বোলিং নৈপুণ্যে উজ্জীবিত এখন বাংলাদেশ দল। উজ্জীবিত দলের অন্যান্য খেলোয়াড়রাও। তাই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো ফল করার প্রত্যাশা নিয়েই অাজ মাঠে নামবে বাংলাদেশ। আজ থেকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শুরু হবে ৫ ম্যাচের ওয়ানডে আর ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। আজকের পর সিরিজের পরের চারটি ওয়ানডে হবে যথাক্রমে ৬, ৯, ১১ ও ১৪ মে।



বাংলাদেশ দল : রুমানা আহমেদ (অধিনায়ক ওয়ানডে সিরিজ), সালমা খাতুন (অধিনায়ক টি-টোয়েন্টি সিরিজ), নিগার সুলতানা জোতি, ফারজানা হক পিংকি, খাদিজা-তুল কুবরা, ফাহিমা খাতুন, জান্নাতুল ফেরদৌস সুমনা, শামিমা সুলতানা, নাহিদা আক্তার, পান্না ঘোষ, সুরাইয়া আজমিম, সানজিদা ইসলাম, শারমিন সুলতানা, সোবহানা মোস্তারি, মুরশিদা খাতুন ও জাহানারা আলম।