ঢাকা, বুধবার ০১, জুলাই ২০২৬ ১৯:৪৪:০৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ

দ. আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৯ পিএম, ১১ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার

দ. আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়াল

দ. আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে করোনা আক্রান্ত ৮০ লাখ ছাড়াল

দক্ষিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃহস্পতিবার ৮০ লাখ ছাড়িয়ে গেছে। এ অঞ্চলে কোভিড-১৯-এ মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়ানোর কয়েকদিন পর আক্রান্ত ৮০ লাখ ছাড়ালো। এসব দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে তৈরি করা এএফপি’র পরিসংখ্যান থেকে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার গ্রীনিচমান বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এ অঞ্চলে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৮০ লাখ ৩৫ হাজার ৪৮৪ জনে দাঁড়িয়েছে। এদিকে সারাবিশ্বে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ২ কোটি ৮০ লাখ ২ হাজারে দাঁড়িয়েছে।

এ অঞ্চলের অন্তর্ভূক্ত যুক্তরাষ্ট্র ও কানাডা বিশ্বে আক্রান্তের সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে রয়েছে। এ দু’টি দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬৫ লাখ ৪ হাজার ৭৩৪ জনে দাঁড়িয়েছে।

ল্যাটিন আমেরিকায় সবচেয়ে ক্ষতিগ্রন্ত দেশ ব্রাজিলে কোভিড-১৯-এ ৪২ লাখ ৩০ হাজার মানুষ আক্রান্ত এবং এ ভাইরাসে ১ লাখ ২৯ হাজার ৫২২ জনের মৃত্যু হয়েছে।

করোনাভাইরাসে আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে থাকা পেরুতে ৭ লাখ ২ হাজার ৭৭৬ জন আক্রান্ত এবং ৩০ হাজার ২৩৬ জনের মৃত্যু হয়েছে। তবে এ অঞ্চলে মৃতের সংখ্যার দিক থেকে দ্বিতীয় সর্বোচ্চ স্থানে থাকা মেক্সিকোতে কোভিড-১৯-এ ৬৯ হাজার ৯৫ জন প্রাণ হারিয়েছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়ে ৬ লাখ ৪৭ হাজার ৫০৭ জনে দাঁড়িয়েছে।