ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৩:০৪:৩৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’ জুনে নারী-শিশু নির্যাতনের শিকার ৩৩৩ জন

দ. কোরিয়ায় টানা বৃষ্টিতে ভূমিধস, নিহত ১৩

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৪ এএম, ৫ আগস্ট ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

টানা ৪ দিনের বৃষ্টিতে ভূমিধসের সৃষ্টি হয়েছে দক্ষিণ কোরিয়ায়। এতে কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া আরো ১৩ জন এখনো নিখোঁজ রয়েছে।

মঙ্গলবার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ ও সুরক্ষা কাউন্টারমেজার সদর দফতর এ তথ্য জানিয়েছে।

রাজধানী সিওল এবং তার আশেপাশের প্রদেশগুলো থেকে এক হাজারেরও বেশি মানুষকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নেয়া হয়েছে। আগামী দিনগুলোতে আবহাওয়া আরো তীব্র হতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা ইয়োনাহাপ জানিয়েছে, জিওংগি প্রদেশের এক পাহাড়ের পাশে একটি অস্থায়ী কাজের জায়গায় ভূমিধসে প্রান হারিয়েছেন ৬ জন। সেখানে অস্থায়ী বাসস্থান গড়ে তুলেছিলেন তারা। নিখোঁজদের মধ্যে ৬০ বছরের এক ব্যক্তি রয়েছেন বলেও জানায় বার্তা সংস্থাটি।

চলতি মাসের ১ তারিখ থেকে দেশটির রাজধানী সিউলসহ মধ্যাঞ্চলীয় অন্যান্য মেট্র্র্র্রোপলিটন অঞ্চলে স্থানীয় সময় সকাল সাড়ে ১০টা থেকে ভারী বর্ষণ শুরু হয়। ৪ দিনব্যাপী বর্ষণ অব্যাহত রয়েছে অঞ্চলগুলোতে। এতে ফসল ও অন্যান্য সম্পদের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অঞ্চলের রাস্তাঘাট, রেলপথ, সেতু এবং জলাধারগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৫ হাজার ৭৫১ হেক্টর কৃষি জমি তলিয়ে গেছে।সূত্র- আল জাজিরা

-জেডসি