ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ১১:৩৪:১৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেয়ায় তরুণী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:৪৮ পিএম, ৬ নভেম্বর ২০২০ শুক্রবার

‘ধর্মীয় উসকানিমূলক’ পোস্ট দেওয়ায় তরুণী গ্রেপ্তার

‘ধর্মীয় উসকানিমূলক’ পোস্ট দেওয়ায় তরুণী গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্মীয় উসকানিমূলক পোস্ট দেওয়ার অভিযোগে রাজধানীর মিরপুর এলাকা থেকে ইসরাত জাহান রেইলি (১৯) নামের এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৪)। বৃহস্পতিবার রাতে র‌্যাব-৪-এর একটি দল দারুস সালাম থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-৪-এর সিনিয়র এএসপি সাজেদুল ইসলাম। তিনি জানান, রেইলি নিজ নামে সাতটি ফেসবুক আইডি, দুটি ব্যক্তিগত ফেসবুক পেজ এবং টুইটার আইডি থেকে দীর্ঘদিন ধরে ধর্মীয় উসকানিমূলক ও বিদ্বেষমূলক পোস্ট করে আসছিলেন। তার একাধিক ফেসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরও তিনি নতুন আইডি খুলে ধর্মীয় উসকানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলেন।

এএসপি সাজেদুল ইসলাম জানান, উসকানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যঙ্গচিত্র, বক্তব্য ও ধর্মীয় বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে। গ্রেপ্তার তরুণী অভিযোগের সত্যতা স্বীকার করেছেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।