‘ধর্মেন্দ্রর মৃত্যু আগেই হয়েছে, এখন নাটক হচ্ছে’
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:১৫ এএম, ২৯ নভেম্বর ২০২৫ শনিবার
ছবি: সংগৃহীত
গত সোমবার মারা যান বলিউডের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। তার মৃত্যুতে সমগ্র ভারতে শোকের আবহ তৈরি হয়েছে। এমন সময়ে অভিনেতার মৃত্যুকে ঘিরে মন্তব্য করে বিতর্কের জন্ম দিলেন আলচিত অভিনেত্রী রাখি সাওয়ান্ত। তার দাবি, ধর্মেন্দ্রর মৃত্যু নাকি কয়েক দিন আগেই হয়েছে, এখন বিষয়টি নিয়ে ‘নাটক’ করা হচ্ছে।
বলা বাহুল্য, রাখির এই মন্তব্য ঘিরে সামাজিক মাধ্যমে দ্রুতই সমালোচনার জন্ম দেয়। গত বুধবার মুম্বাইয়ের একটি অনুষ্ঠানে সাংবাদিকরা ধর্মেন্দ্রর মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে রাখি বলেন, ‘ধর্মেন্দ্রজি ২-৩ দিন আগেই মারা গেছেন- অনেকে আমাকে বলেছেন একথা। তিনি নিজেই তো আমার স্বপ্নে এসেছিলেন। হাসপাতালের চিকিৎসকরাও আমাকে একথা বলেছেন। আর এখন এসব নিয়ে নাটক চলছে।’
এখানেই অবশ্য শেষ নয়! কিংবদন্তি অভিনেতার শেষকৃত্য নিয়ে এত রাখঢাক করার দেওল পরিবারের সদস্যদের ওপর এমনিতেই ‘ক্ষিপ্ত’ ধর্মেন্দ্র অনুরাগীদের একাংশ। এমনকি অনেকে সানি-ববির সিনেমা বয়কট করার ডাকও দিয়েছেন।
এ প্রসঙ্গে রাখি বলেন, ‘আমার খুব খারাপ লেগেছে যে, ভক্তরা ধর্মেন্দ্রজিকে শেষবারের মতো দেখার সুযোগ পেলেন না। তিনি পুরো বিশ্বের কাছে সুপারস্টার, আমারও হিরো।’
অভিনেত্রীর এহেন মন্তব্যের সঙ্গে নেটপাড়ার একাংশ সহমত পোষণ করলেও ধর্মেন্দ্রর শেষযাত্রা প্রসঙ্গে তার ‘নাটক’ শব্দটিতে আপত্তি প্রকাশ করেছেন অনেকে।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০










