ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ২০:৩৫:৪৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ধর্ষণের অভিযোগে রিহ্যাবের দুই পরিচালক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:৫৭ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০১৯ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

চাকরির প্রলোভন দেখিয়ে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)’র দুই পরিচালক পালাক্রমে ধর্ষণ করেন তরুণীকে।

এ বিষয়ে ধানমন্ডি থানায় মামলা দায়েরের পর গতকাল রোববার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় গ্রেপ্তার করা হয়েছে রিহ্যাবের দুই পরিচালককে।

গ্রেফতারকৃতরা হচ্ছেন, শাকিল কামাল চৌধুরী ও ইঞ্জিনিয়ার মহিউদ্দিন সিকদার।

নির্যাতিতার বরাত দিয়ে পুুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন থেকেই চাকরির জন্য রিহ্যাবের একজন পরিচালকের সঙ্গে যোগাযোগ করেন ওই তরুণী। পরিচালক তাকে চাকরির বিষয়ে আশ্বস্ত করেন। এ বিষয়ে কথা বলার জন্য রোববার ধানমন্ডির ১৩ নম্বর সড়কের একটি বাসায় তরুণীকে আসতে বলেন। ওই বাসায় যাওয়ার পর একটি কক্ষে আটকে রেখে তাকে দুই পরিচালক ধর্ষণ করেন।

-জেডসি