ধর্ষণের প্রতিবাদে আজও উত্তাল ঢাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫০ পিএম, ৭ জানুয়ারি ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও ধর্ষকের বিচার দাবিতে আজও আন্দোলন করছে ঢাবি শিক্ষার্থীরা। মঙ্গলবার (০৭ জানুয়ারি) সকালে রাজুভাস্কর্যের সামনে কালো কাপড় মুখে বেঁধে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। এছাড়া রাজুভাস্কর্যের মুখেও বেঁধে দিয়েছেন কালো কাপড়। আন্দোলনকারীদের দাবি, দ্রুততম সময়ে ধর্ষককে গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা।
এছাড়াও আজ নানা প্রতিবাদী কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। এসব কর্মসূচির মধ্যে রয়েছে, প্রতিবাদী চিত্রাঙ্গন, দেশব্যাপী ছাত্রলীগের মানববন্ধন, বিকাল ৩টায় ছাত্র শিক্ষক-সমাবেশ ও সন্ধ্যা ৬ টায় প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠিত।
আন্দোলনরত নামে এক শিক্ষার্থী বলেন, দেশে প্রতিনিয়ত ধর্ষণের ঘটনা ঘটছে। যেসব ঘটনা আলোচনায় আসছে, তার কিছু কিছু ক্ষেত্রে অপরাধী গ্রেপ্তার হলেও বিচার হচ্ছে না। ফলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে পড়ছে।
আরেকজন বলেন, বিচারহীনতার সংস্কৃতির জন্য ধর্ষিতাদের মৃত্যুর আগে মৃত্যু হচ্ছে আর মাথা তুলে আরও উৎসাহিত হচ্ছে ধর্ষকরা। এভাবে আর চলতে পারে না। আমরা চাই, এটাই যেন শেষ ঘটনা হয়। আর শুরু হয় ধর্ষকদের বিচারের দৃষ্টান্ত।
এদিকে, ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে এক বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয়ের যান ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তারা 'ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও' 'শিক্ষা ঐক্য প্রগতি ছাত্রদলের মূলনীতি' এবং খালেদা জিয়ার মুক্তি নিয়েও বিভিন্ন স্লোগান দেন। পরে ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকনসহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কয়েকজন নেতা উপাচার্যের কাছে স্মারকলিপি জমা দেন।
অন্যদিকে, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ধর্ষণের ঘটনার প্রতিবাদে রাজু ভাস্কর্যে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। এসময় নেতাকর্মীরা প্রতিবাদস্বরূপ বিভিন্ন চিত্রের অংকন করেন। ধর্ষণের বিরুদ্ধে আল্পনা আঁকেন। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসসহ বিভিন্ন হলের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন।
প্রসঙ্গত, রবিবার বিকাল সাড়ে পাঁচটার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে করে বান্ধবীর বাসায় যাচ্ছিলেন ঘটনার শিকার ওই ছাত্রী। কুর্মিটোলা বাস স্টেশনে নামার পর তাকে অজ্ঞাত এক ব্যক্তি অনুসরণ করতে থাকে। একপর্যায়ে মাঝপথে তাকে ধরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে। রাত ১০টার দিকে জ্ঞান ফিরলে রিকশায় করে বান্ধবীর বাসায় যান ওই ছাত্রী। সেখান থেকে বান্ধবীসহ অন্য সহপাঠীরা রাত পৌনে একটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে বিক্ষোভে ফেটে পড়েন ঢাবি শিক্ষার্থীরা। সোমবার সারাদিন বিক্ষোভ, অবরোধ করে সহপাঠীর সঙ্গে এমন আচরণের বিচার দাবি করেন তারা।
-জেডসি
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




