ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ১৩:৩০:০৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা

ধর্ষণে ৮ ছাত্রী গর্ভবতী, শিক্ষকের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৮ এএম, ৫ এপ্রিল ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

ধর্মীয় স্কুলে ১৩ ছাত্রীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত হওয়ায় ইন্দোনেশিয়ার এক শিক্ষকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রাথমিকভাবে ওই শিক্ষকের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। কিন্তু সোমবার (৪ এপ্রিল) দেশটির হাইকোর্টের বিচারকরা ওই আদেশ বাতিল করে অভিযুক্তকে মৃত্যুদণ্ডের আদেশ দেন।

মিরর নাও জানিয়েছে, ২০১৬ থেকে ২০২১ সালের মধ্যে শিক্ষক হেরি একটি ধর্মীয় স্কুলের অন্তত ১৩ ছাত্রীকে যৌন নিপীড়ন করেন। ১২ থেকে ১৬ বছর বয়সী ওই ছাত্রীদের মধ্যে ৮ জনই গর্ভবতী হয়েছিল। এই ঘটনা দেশটিতে ব্যাপক ক্ষোভ তৈরি করেছিল এবং দেশটির ধর্মীয় আবাসিক স্কুলে শিশুদের যৌন সহিংসতা থেকে রক্ষা করার প্রয়োজনীয়তার বিষয়টি সামনে নিয়ে আসে।এরপর ইন্দোনেশিয়ার শিশু সুরক্ষামন্ত্রীসহ সরকারি কর্মকর্তারাও আলোচিত এই ঘটনায় অভিযুক্ত শিক্ষকের মৃত্যুদণ্ডের দাবি তোলেন।

আদালতের এই রায়ের বিরুদ্ধে আপিল করবেন কি না, সে বিষয়ে শিক্ষক হেরির আইনজীবী ইরা ম্যামবো কোনো মন্তব্য করেননি। আদালতের পূর্ণাঙ্গ রায়ের কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে তিনি মন্তব্য করবেন বলে জানিয়েছেন।

বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়ায় হাজার হাজার ইসলামি আবাসিক স্কুল ও অন্যান্য ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে দেশটির দরিদ্র পরিবারের শিশুরা সুযোগ পান।

সূত্র: মিরর নাও নিউজ.কম