ধর্ষণ-নির্যাতনের প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ-অবরোধ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৮ পিএম, ৬ অক্টোবর ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণ ও নোয়াখালীর বেগমগঞ্জে এক নারীকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজও রাজধানীর উত্তরায় ও শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন ছাত্র ইউনিয়নের কর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ছাত্র ইউনিয়নের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ‘ধর্ষণের বিরুদ্ধে বাংলাদেশ’ ব্যানারে তাদের গণজমায়েত হওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই বৃষ্টির কারণে আন্দোলনকারীদের অনেকেই সময় মতো পৌঁছাতে পারেনি। তবে বেলা ১১টার পর থেকেই সেখানে লোকজনের উপস্থিতি বাড়তে থাকে। সেইসঙ্গে প্রতিবাদ ও বিচার দাবিতে শুরু হয় স্লোগান। পরে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিল বের করার কথা।
আগের দিন সোমবারও শাহবাগে বিক্ষোভ করেন ছাত্র ইউনিয়নের নেতাকর্মীসহ শিক্ষার্থীরা।সেখানে স্বরাষ্ট্রমন্ত্রীর দেয়া ‘পৃথিবীর সব জায়গায় ধর্ষণ হয়’ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান তারা। এর পাশাপাশি দ্রুততম সময়ে ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি জানান। এরপর সন্ধ্যায় তারা মঙ্গলবার আবার গণজমায়েত হওয়া ও প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে কালো পতাকা মিছিলের কর্মসূচি দেন।
এছাড়া ধর্ষকদের বিচার দাবিতে মঙ্গলবার বেলা ১১টার দিকে উত্তরায় বিক্ষোভ করতে দেখা গেছে শিক্ষার্থীদের। এসময় ছাত্র-ছাত্রীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান দেন। এদিকে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের কারণে মহাসড়কের দুই পাশে যান চলাচলে ধীরগতি লক্ষ্য করা গেছে।
গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের খালপাড় এলাকায় ওই গৃহবধূর বসতঘরে ঢুকে তার স্বামীকে পাশের কক্ষে বেঁধে রাখেন স্থানীয় বাদল ও তার সহযোগীরা। এরপর গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করেন তারা। গৃহবধূ বাধা দিলে তাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করে মোবাইলে ভিডিওচিত্র ধারণ করা হয়।
ওই ভিডিওচিত্র ফেসবুকে ছেড়ে দেয়ার হুমকি দিয়ে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়া হয়। এতে রাজি না হওয়ায় পরে সেটি ফেসবুকে ছড়িয়ে দিলে তা ভাইরাল হয়ে যায়। এ ঘটনায় দেশব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। প্রতিবাদের ঝড় ওঠে। সোমবার রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ওই ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন ছাত্র-জনতা। ঢাকার শাহবাগ ও উত্তরায় দিনভর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।
-জেডসি
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,








