ধ*র্ষ*ণ, নি*র্যা*তন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৩ এএম, ১৭ মার্চ ২০২৫ সোমবার
সংগৃহীত ছবি
দেশে দিন দিন নারী ও শিশু নিপীড়ন ঘটনা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের (বিএনএসকে) সভাপতি নাসিমুন আরা হক মিনু।
ধ*র্ষ*ণ ও নি*র্যা*তন করে নারীর অগ্রযাত্রাকে দমিয়ে রাখা যাবে না- এমন মন্তব্য করেন। নারীর প্রতি যে কোন ধরনের নিপীড়নের বিরুদ্ধে সমাজের সর্বস্তরে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান তিনি। গতকাল বিকেলে ঢাকার পুরানা পল্টনের ইআরএফ মিলনায়তনে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী এবং নারী দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় মাগুরায় ৮ বছরের শিশু আছিয়ার মৃত্যুসহ সব ধরনের নারী নির্যাতনের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বিএনএসকে’র সভাপতি নাসিমুন আরা হক মিনু। তিনি বলেন, সমাজের নেতিবাচক দৃষ্টিভঙ্গি, মানসিক ও শারীরিক নির্যাতন, নারীকে মানুষ হিসেবে মনে না করার হীন মানসিকতা- এমন হাজারো কারণে এখনো নারীরা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। একই সঙ্গে সাংবাদিকতায় নারীদের সংখ্যা বাড়লেও তা আশানুরূপ নয় বলেও মন্তব্য করেন তিনি।
সংগঠনের সহ-সভাপতি মুনিমা সুলতানার সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের সাধারণ সম্পাদক শাহনাজ সিদ্দীকি সোমা, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম- ইআরএফের সভাপতি দৌলত আকতার মালা, একাত্তর টিভির বিশেষ প্রতিনিধি শাহনাজ শারমিন ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাদিয়া শারমিন। এসময় কেন্দ্রের কোষাধ্যক্ষ আখতার জাহান মালিক, সাংগঠনিক সম্পাদক শাহনাজ পারভীন এলিস, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিলরুবা খানম, দপ্তর সম্পাদক আহমেদ মুশফিক নাজনীন, প্রশিক্ষণ সম্পাদক নাসরিন শওকত, কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের ২৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
- চীনে ৩৫ বছর পর দেখা হলো মা-মেয়ের
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- গুচ্ছে চূড়ান্ত ভর্তির সময় বাড়ল ২১ জুলাই পর্যন্ত
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা
- এইচএসসি পাসেই ব্র্যাকে চাকরি মিলছে
- উত্তরে নদনদীর পানি বাড়ছে, বন্যার শঙ্কা
- হামে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১০৫১
- এআই ঝুঁকি: `মেশিন আমার কাজ করলে, সংসার চালব কীভাবে?`
- নারীরা রাস্তায় যৌন হয়রানির শিকার হলে যা করবেন
- ২৩ বছরের ভাড়াটিয়াকে বাড়ি উপহার দিলেন মালিক
- আজ রাতে ফাইনালের মহারণে আর্জেন্টিনা-স্পেন
- গৃহিণী থেকে সফল কৃষি উদ্যোক্তা খাদিজা
- আর্জেন্টিনা-স্পেনের হাফটাইমে শাকিরা-বিবারদের কনসার্ট
- মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের
- পুশইনের শিকার সেই রেশমা এখন কারাগারে
- হুমায়ূন আহমেদের ১৪তম মৃত্যুবার্ষিকী আজ
- হোয়াটসঅ্যাপে প্রতারণা থেকে বাঁচতে সেটিংস বদলান
- গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
- আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা


