ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে ৬ জনের যাবজ্জীবন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪২ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ধর্ষণ মামলায় সিরাজগঞ্জে ৬ জনের যাবজ্জীবন
সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় আজ বৃহস্পতিবার ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছে আদালত।
একই সাথে প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা ও তাদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে নির্যাতনের শিকার তরুণীকে দেয়ার জন্য জেলা প্রশাসককে নির্দেশ দেয়া হয়েছে।
চার আসামির উপস্থিতিতে জেলা নারী ও শিশু নির্যাতন বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ফজলে খোদা মো. নাজির এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- সদর উপজেলার পাঁচিল গ্রামের মোজাহার আলীর ছেলে রাসেল ওরফে রবিউল (২৫), সুলতানের ছেলে নাজমুল (২৪), নুরু ওরফে নূর ইসলাম (২৬), আলতাফ কসাইয়ের ছেলে মোমিন (৩৪) এবং ভাটপিয়ারী গ্রামের ময়দান আলীর ছেলে সোহেল (২৬) ও দানেজ আলীর ছেলে রাজ্জাক (৪৪)। এদের মধ্যে সোহেল ও মোমিন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, তরুণীর (১৮) সাথে সদর উপজেলার পাঁচিল গ্রামের রাসেলের ফোনে প্রেম হয়। ২০১৬ সালের ২০ এপ্রিল রাতে ওই তরুণীকে বিয়ের আশ্বাস দিয়ে ফোন করে যমুনা নদীর ভাটপিয়ার চরে আসতে বলে রাসেল। মেয়েটি সেখানে গেলে রাজ্জাক, নাজমুল, নুরু ও সোহেলসহ পাঁচজন মিলে মেয়েটিকে ধর্ষণ করে। পরে তরুণী জ্ঞান হারিয়ে ফেললে ধর্ষকরা পালিয়ে যায়। পরদিন ভোরে মেয়েটি বাড়ি ফেরার পথে অন্য আসামি মোমিন তাকে একা পেয়ে রাস্তার পাশে নিয়ে ফের নির্যাতন করেন। ভিকটিম ফোন করে তার বোন ও ভগ্নিপতিকে বিষয়টি জানালে তারা তাকে উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই শহীদুল ইসলাম বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে ৬ আসামির বিরুদ্ধে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করে পুলিশ।
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- ১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি
- টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত
- দূষণে বিশ্বের শীর্ষ পাঁচে রাজধানী ঢাকা
- সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- এআই দিয়ে ছবি তৈরি করে যেভাবে আয় করবেন
- রুমিন-ওসি বাগ্বিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদেরতালিকা করছে পুলিশ
- তেল ছাড়াই আলুর পরোটা, জেনে নিন তৈরির পদ্ধতি
- এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর
- আবারও বিক্ষোভে উত্তাল ফ্রান্স, আটক ১০০০
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- বিদ্রোহী কবি নজরুল ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই গল্প
- আজ ক্যাটি পেরির ৪২তম জন্মদিন, গড়েছেন কোটি ডলারের সাম্রাজ্য
- কিংবদন্তি সংগীতশিল্পী মান্না দের প্রয়াণ দিবস আজ
- কমছে না পোলাওয়ের চাল ও আটা-ময়দার দাম
- কুমিল্লা শহরে রানীর দিঘির পাড়ে নজরুল স্মৃতি, অবহেলার ছাপ স্পষ্ট
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- ৩০ বছরেই ৩২ হাজার কোটির মালিক! কে এই নারী?
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে, ৩ জনের প্রাণহানী
- কিংবদন্তি অভিনেত্রী অপর্ণা সেনের জন্মদিন আজ
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- আজ লক্ষ্মীপূজা, লক্ষ্মী ধনসম্পদ ও ঐশ্বর্যের প্রতীক
- ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা
- শুভ প্রবারণা পূর্ণিমা আজ, ভিক্ষুদের বর্ষাবাসের সমাপ্তি
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার











