ধামরাইয়ে নারী শ্রমিককে হাতুড়িপেটার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩৫ এএম, ২০ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
ঢাকার ধামরাইয়ে একটি কারখানায় তর্কের জেরে সোনিয়া আক্তার নামে এক নারী শ্রমিককে হাতুড়িপেটার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় তার বাবা মোহাম্মদ আলী বাদী হয়ে মঙ্গলবার (১৯ অক্টোবর) রাতে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ দেন।
আহত সোনিয়ার অভিযোগ, তিনি ও তার ভাই মামুন ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের ফোর্ডনগর এলাকার বাংলা জুট নামে একটি হস্তশিল্প কারখানায় কাজ করেন। সোমবার বিকেলে মেশিন নষ্টের অভিযোগ তুলে মালিকের ভাই হায়দার তার ভাই মামুনকে প্রথমে অশ্রাব্য ভাষায় গালাগাল করেন ও পরে মারধর করলে তিনি এর প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে কারখানার গেটের বাইরে সোনিয়া ও মামুনকে হাতুড়িপেটা করেন মালিকের ভাই হায়দারসহ অন্যরা।
সাথিয়া খাতুন নামে কারখানাটির আরেক শ্রমিক বলেন, সোমবার বিকেলে কারখানায় কাজ করার সময় মামুনের মেশিন নষ্ট হলে মালিকের ভাই হায়দার তাকে গালাগাল করেন। এর প্রতিবাদ করলে হায়দার মামুনকে ঘুষি মারেন। এ সময় উভয়ের মধ্যে হাতাহাতি শুরু হলে মামুনের বোন সোনিয়া মামুনকে নিয়ে কারখানা থেকে বেরিয়ে যেতে চাইলে মালিকের ভাই হায়দার তার সহযোগী হযরত, রুবেল, শহীদ ও ফকির মিলে তাদের আটকে মারধর করেন। এ সময় সোনিয়া ও মামুনকে হাতুড়ি দিয়েও পেটানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে কারখানার মালিক হযরত ফকির বলেন, পুরো বিষয়টা এখন ভিন্ন খাতে গেছে। আমি মীমাংসা করতে চাচ্ছিলাম। এ জন্য স্থানীয় মাতব্বর সাইফুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করা ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) নূর ইসলাম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে আমি ঘটনাস্থলে যাই। কারখানায় শ্রমিকদের মধ্যে একটা ঝামেলার কথা শুনেছিলাম।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, আগে কেউ অভিযোগ নিয়ে আসেনি, তাই মামলা হয়নি। তবে শুনেছি রাতে একটি অভিযোগ জমা পড়েছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
- মোমবাতি জ্বেলে কালরাতের শহীদদের স্মরণ
- সংস্কারের অভাবে হারিয়ে যাচ্ছে বধ্যভূমি
- বাংলাদেশের স্বাধীনতা দিবসে ভারতের রাষ্ট্রপতির শুভেচ্ছা
- ২৬ মার্চ আমাদের জাতীয় জীবনের এক গৌরবময় দিন: প্রধানমন্ত্রী
- দৌলতদিয়ায় নিয়ন্ত্রণহীন বাস নদীতে, নারী ও শিশুসহ ১৫ লাশ উদ্ধার
- মহান স্বাধীনতা দিবস আজ
- ২৫ মার্চের কাল রাত: রক্তে লেখা এক ইতিহাস
- শাহজালালে মধ্যপ্রাচ্যগামী ৭৭৫ ফ্লাইট বাতিল
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া
- ‘প্রতিটি শিশুর স্বাস্থ্যসেবা নিশ্চিতে আমি প্রতিশ্রুতিবদ্ধ’
- জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বিশেষ সভা
- চলে গেলেন `সুপারম্যান` সিনেমার অভিনেত্রী ভ্যালেরি পেরিন
- ভারতে দ্বিতীয় দফায় তানিয়া বৃষ্টির অস্ত্রোপচার সম্পন্ন
- গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না
- ২৫ মার্চের গণহত্যা ছিল একটি সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী
- অ্যাপোলো মর্গে বকুল হায়দারের লাশ, বকেয়া ২৬ লাখ রূপি
- ইতিহাস, স্থাপত্য ও স্মৃতির প্রতীক ইন্ডিয়া গেট
- ১৫ এপ্রিল থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু
- কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি
- নতুন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
- স্বাধীনতা দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন
- ২৬৪ কর্মকর্তা পেলেন সিনিয়র সহকারী সচিবের পদোন্নতি
- মহান স্বাধীনতা দিবস আজ
- ঈদ শেষে জমতে শুরু করেছে অফিসপাড়া








