ঢাকা, শনিবার ২৪, অক্টোবর ২০২৬ ১৩:২২:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই

নওগাঁয় শয়নকক্ষ থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৭ পিএম, ৯ অক্টোবর ২০২১ শনিবার

ফাইল ছবি

ফাইল ছবি

নওগাঁ সদর উপজেলার বালুডাঙা বাসস্ট্যান্ড এলাকার শয়নকক্ষ থেকে আয়েশা সিদ্দিকা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার (৯ অক্টোবর) সকালে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত গৃহবধূ নওগাঁ সদর উপজেলার মেহরাব হোসেনর স্ত্রী।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল গৃহবধূর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি পরিবারের বরাত দিয়ে বলেন, গতকাল রাতে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা হয় স্বামী-স্ত্রীর মধ্যে। এরপর রাতে সবার অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে আয়েশা সিদ্দিকা। সকালে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করে। তিনি আরও বলেন,

প্রাথমিকভাবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।