নকলের দায়ে ঢাবির অর্ধশত শিক্ষার্থী বহিষ্কার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৯ পিএম, ১ মে ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
পরীক্ষায় নকল করার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অর্ধশত শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে সিন্ডিকেটে বাংলাদেশ মেডিকেল কলেজের চার শিক্ষকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
মঙ্গলবার রাতে ঢাবির সর্বোচ্চ নীতিনির্ধারণী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ও মিডটার্ম পরীক্ষায় নকল করার অভিযোগে ৫২ শিক্ষার্থীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয়ের ডিসিপ্লিনারি বোর্ড।
অন্যদিকে ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীকে ফেল করানোর জন্য টেবুলেশন শিটে কম নম্বর দেয়ার অভিযোগে বাংলাদেশ মেডিকেলের চার শিক্ষককে দুই থেকে তিন বছরের পরীক্ষা সংক্রান্ত কাজ থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়। দুটি বিষয়ই সিন্ডিকেটের সভায় চূড়ান্তভাবে অনুমোদন হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের তারিখও নির্ধারণ করা হয় বলে জানান উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান। তিনি বলেন, সিন্ডিকেট সভায় ৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২তম সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়েছে। এবারের সমাবর্তনে স্পিকার হিসেবে থাকবেন জাপানের নাগরিক ও পদার্থ বিজ্ঞানে ২০১৫ সালের নোবেল বিজয়ী অধ্যাপক তাকাআকি কাজিতা’।
-জেডসি
- ২০২৬ বিশ্বকাপে বাংলাদেশিদের সমর্থন চাইল নরওয়ে
- কাল পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের
- বিশ্বকাপে ভাঙছে বহু বছরের ঐতিহ্য
- সালমান শাহের লাশ উঠানোর নির্দেশ, ফের ময়নাতদন্ত
- পেঁয়াজের বাজারদর: স্বস্তিতে ক্রেতা, সতর্ক ব্যবসায়ীরা
- কাঁচা হলুদের উপকারিতা জানলে অবাক হবেন
- হামে ২৪ ঘণ্টায় ৮ জন শিশুর মৃত্যু
- সরকারি শূন্য পদে নিয়োগ শুরু হবে শিগগিরই: প্রধানমন্ত্রী
- মেহজাবিন বললেন, ‘আমাকে শ্রাবণ বলে ডাকো…’
- রাজধানীর ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন
- এই বর্ষায় কদম ফুল: বৃষ্টিভেজা বাংলার প্রেম
- যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় রেকর্ড পতন স্বর্ণের দামে
- হাতিয়ায় মেঘনা নদীতে পড়ে শিশু নিখোঁজ
- ১৭ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
- বৃক্ষরোপণের মাধ্যমে বাসযোগ্য পৃথিবী গড়ার আহবান ডা. জুবাইদার
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- বিশ্বশান্তি প্রতিষ্ঠায় শান্তিরক্ষীদের প্রশংসায় প্রধানমন্ত্রী
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’







