ঢাকা, মঙ্গলবার ১৪, জুলাই ২০২৬ ১৮:১৭:৪৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সায়েন্সল্যাব মোড়ে শিক্ষার্থীদের অবরোধ বন্যা ও পাহাড় ধসে সাত জেলায় প্রাণহানি বেড়ে ৫৪ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল রাজশাহীর সঙ্গে সারা দেশের বাস চলাচল বন্ধ ঢাকার পানি নামার ৪১ স্লুইসগেটের ২২টিই অচল ১৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

নতুনদের মন্ত্রী বানানোর কারণ জানালেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:১৫ পিএম, ৮ জানুয়ারি ২০১৯ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্তব্য করেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করতেই নুতনদের মন্ত্রী বানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে গণভবনে নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন।

প্রধানমন্ত্রী বলেন, নুতনদের মন্ত্রী বানিয়েছি এর মানে এই নয় যে পুরোনোরা ব্যর্থ ছিল। পুরোনোরা সফল ছিল বলেই দেশ আজ অনেক দূর এগিয়েছে।

শেখ হাসিনা আরও বলেন, নতুনদের মন্ত্রী বানিয়েছি ভবিষ্যৎ প্রজন্মকে প্রস্তুত করার জন্য। তাদের সব কাজ বুঝে এরপর করতে হবে। 

তিনি বলেন, পুরোনোদের সফলতাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। সবাইকে আমি কঠোর নজরদারিতে রাখবো।

নব নির্বাচিত মন্ত্রিসভা ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের সকল মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীগণ।