ঢাকা, বুধবার ১০, জুন ২০২৬ ৩:২৭:৫৮ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই

নতুন অর্থবছরের বাজেট অনুমোদন আজ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২২ পিএম, ৮ জুন ২০২০ সোমবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আজ সোমবার নতুন অর্থবছরের (২০২০-২০২১) বাজেট অনুমোদন করা হবে। সকালে সংসদ ভবনে অনুষ্ঠিতব্য সংসদ সচিবালয়ের ৩১ তম কমিশন বৈঠকে অনুমোদন দেওয়া হবে।

এতে সংসদ স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত থাকবেন কমিশন সদস্য ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সংসদ সচিবালয় সূত্রে জানা যায়, কমিশনের বৈঠকে সংসদ সচিবালয়ের বাজেট ছাড়াও সিনিয়র সচিবের কার্যালয়ের জন্য আপ্যায়ন ভাতা বৃদ্ধি, সংসদের নিয়োগ বিধিমালা সংশোধনসহ বিভিন্ন এজেন্ডা রাখা হয়েছে।

উল্লেখ্য, গত অর্থবছরে সংসদের জন্য উন্নয়ন ও অনুন্নয়ন খাতে মোট ৩২৮ কোটি ২২ লাখ টাকার প্রাক্কলিত বাজেট অনুমোদন দেওয়া হয়েছিল, যা আগের বছরের তুলনায় ৯ দশমিক ৭১ শতাংশ বেড়েছিল।

-জেডসি