নতুন আক্রান্তদের সম্পর্কে যা বললেন ফ্লোরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:০৩ পিএম, ৯ এপ্রিল ২০২০ বৃহস্পতিবার
নতুন আক্রান্তদের সম্পর্কে যা বললেন ফ্লোরা
গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তদের পুরুষের সংখ্যা বেশি। এছাড়া বেশি আক্রান্ত ঢাকায় বলে জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।
আজ বৃহস্পবার মহাখালী থেকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে বিষয়টি জানান তিনি।
মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘স্বাস্থমন্ত্রী জাহিদ মালেক, এমপি আপনাদেরকে অবগত করেছেন যে গত ২৪ ঘণ্টায় নতুন সংক্রমণ হয়েছে ১১২ জনের। এই ১১২ জনের বিশ্লেষণ আমি আপনাদের সামনে তুলে ধরব। ১১২ জনের মধ্যে পুরুষের সংখ্যা ৭০ এবং মহিলার সংখ্যা ৪২ জন। আর আক্রান্তদের মধ্যে পুরুষের হার আমরা দেখতে পাচ্ছি দুই তৃতীয়াংশের মতো।’
তিনি বলেন, ‘বয়সের বিশ্লেষণে আমরা দেখেছি , এই ১১২ জন রোগীর মধ্যে ১০ বছরের নিচে আছে তিনজন। ১১-২০ বছরের মধ্যে রয়েছেন ৯ জন। ২১-৩০ বছরের মধ্যে ২৫ জন। ৩১-৪০ বছরের মধ্যে ২৪ জন। ৪১-৫০ বছরের মধ্যে রয়েছেন ১৭ জন। ৫১-৬০ বছরের মধ্যে রয়েছেন ২৩ জন এবং ষাটোর্ধ্ব রয়েছেন ১১ জন।
তিনি আরও বলেন, ‘আমরা যদি জেলা পর্যায়ে বা স্থান বিশেষে দেখি- আমি সব জায়গার নাম সব সময় উল্লেখ করিনি। এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয়। সেজন্য আজ একটু উল্লেখ করে দিচ্ছি। শুধু যেখানে বেশি সেই সংখ্যাটা বলি-বিস্তারিত তথ্য ওয়েবসাইটে থাকে। আমরা দেখেছি গত ২৪ ঘণ্টায় যত সংক্রমিত হয়েছে, যত রোগী পাওয়া গেছে তার বেশির ভাগ ঢাকা শহরের। ঢাকা শহরে রয়েছেন মোট ৬২ জন। আর বাকিটা সারা বাংলাদেশের, এর মধ্যে ১৩ জন হচ্ছেন নারায়ণগঞ্জের।’
এ সময় নারায়ণগঞ্জে করোনা সংক্রমণ নিয়ে আইইডিডিসিআরের এই পরিচালক বলেন, ‘আমরা ইতিমধ্যেই বলেছি, নারায়ণগঞ্জকে হটস্পট হিসেবে চিহ্নিত করেছি। নারায়ণগঞ্জে আমরা বিশেষ পদক্ষেপ নিয়ে কাজ করছি। নারায়ণগঞ্জকে একেবারেই আমাদের এখান থেকে আলাদা করা হয়েছে। আমরা বিভিন্ন জেলায় রোগী পাচ্ছি এবং দেখেছি যে তারা অনেকেই নারায়ণগঞ্জ থেকে গেছেন।’
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী







