নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে : ইসমত আরা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কমআপডেট: ০৪:৪৬ পিএম, ৩ জানুয়ারি ২০১৮ বুধবার
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক বলেছেন, ‘নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে হবে। নিজের দেশকে ভালবাসতে হবে। জাতীয় পতাকার প্রতি জানাতে হবে সম্মান।’
সোমবার যশোরের কেশবপুর পাবলিক মাঠে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণকালে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অফিসার আকবর হোসন ও মাধ্যমিক শিক্ষা অফিসার রবিউল ইসলাম বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে প্রাথমিক পর্যায়ের ২৪ হাজার ৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে ১ লাখ ১৪ হাজার ৪০৯টি বই এবং মাধ্যমিক পর্যায়ের ৩২ হাজার ১৪২ জন ছাত্রছাত্রীর মধ্যে ৪ লাখ ৩ হাজার ৩০০টি বই বিতরণ করা হয়।
প্রতিমন্ত্রী বলেন,১০০ ভাগ শিক্ষিত জনগোষ্ঠী তৈরীতে সরকার কাজ করছে। স্কুলের সব ছাত্রছাত্রী যাতে পড়াশোনার সুযোগ পায় ও গরীব পরিবারের সন্তানরা অর্থাভাবে নতুন বই থেকে বঞ্চিত না হয় সেজন্য সরকার সবাইকে নতুন বই প্রদান করছে।
ইসমাত আরা ছাত্রছাত্রীদের পড়াশোনার বিষয়ে আরো দায়িত্বশীল হওয়ার জন্য শিক্ষকদের প্রতি আহবান জানান।
প্রতিমন্ত্রী পরে কেশবপুরের ৮৩ গরীব পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রত্যেককে ২ বান্ডেল ঢেউটিন ও ৬ হাজার টাকা প্রদান করেন। এছাড়া শহিদ মিনারের ভিত্তিপ্রস্তর উন্মোচন এবং নির্মাণ কাজ উদ্বোধন করেন।
- হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানী
- নারী উন্নয়নে সরকার দায়িত্ব নিয়ে কাজ করছে: পানিসম্পদমন্ত্রী
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫
- এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- বর্ষার শুরুতেই ডেঙ্গু প্রতিরোধে উদ্যোগ জরুরি
- মাঝারি মানের বাতাসে ঢাকা আজ রাজধানী
- অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন
- সবজিতে স্বস্তি, মাছ-মাংসে চাপ, বেড়েছে ব্রয়লার ও কাঁচামরিচের দাম
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- এলপি গ্যাসের দাম কমল
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- নারী কর্মী নিয়োগ দেবে বিক্রয় ডটকম
- কেপ ভার্দের মুখোমুখি হওয়ার আগে কেমন হলো মেসিদের প্রস্তুতি
- দেশের ৯ জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস
- ‘এক মাস পর জুলাইযোদ্ধা সার্টিফিকেট দেব, পার পিস ৫০ টাকা’
- আবারও ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান
- নজরুল বর্ষ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, ত্রিশাল হবে ‘নজরুল সিটি’
- মােবাইলে ১০০ নাকি ৮০ শতাংশ চার্জ দেওয়া উচিত?
- বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র
- টানা কমার পর বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম
- এলপি গ্যাসের দাম কমল
- হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯
- নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল
- ৬০ বছরের গ্লানি ঘুচিয়ে নতুন ইতিহাস ইংল্যান্ডের
- অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা শুরু
- এইচএসসি পরীক্ষা শুরু আজ,অংশ নিচ্ছে ১২ লাখ ৭০ হাজার শিক্ষার্থী



