ঢাকা, বৃহস্পতিবার ২৩, জুলাই ২০২৬ ২৩:৩৬:২৩ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

নতুন প্রেমে মজেছেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:২৬ পিএম, ১৪ এপ্রিল ২০২৪ রবিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

টলিউডের জনপ্রিয় কৌতুক অভিনেতা কাঞ্চন মল্লিকের সঙ্গে বছরের শুরুতেই পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের বিচ্ছেদ হয়। এরপর তিনি বিয়ে করেন হাঁটুর বয়সী অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজকে। এবার পিঙ্কিও জুটিয়েছেন প্রেমিক। ভারতের এক পুলিশ কর্মকর্তার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।


শুক্রবার (১২ এপ্রিল) মধ্যরাতে অভিনেত্রীর সম্পর্কের খবর জানা যায় সামাজিক মাধ্যমে। ফেসবুক থেকে জানা যায় আইপিএস অফিসার আশিস ঘোষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। আশিস নিজেই জানিয়েছেন তা। মাঝরাতে সম্পর্কের স্ট্যাটাসে নিজের সঙ্গে যুক্ত করেন পিঙ্কির নাম। পোস্টটি ট্যাগ করেন তাকে।

এরপর থেকেই নেটিজেনরা রীতিমতো শুভেচ্ছাবার্তা দিতে শুরু করেন তাদের। প্রায় ভোর পর্যন্ত সম্পর্কের স্ট্যাটাস ফেসবুক থাকলেও দিনের আলো ফুটতেই সমাজমাধ্যমের পাতা থেকে মুছে দেওয়া হয় পোস্টটি।

তবে কী কারণে মুছে দেওয়া হলো তা এখনও পরিষ্কার করেননি আশিস-পিঙ্কি। ধারণা করা হচ্ছে হয়তো পিঙ্কির আপত্তি থাকায় পোস্ট উধাও করেছেন আইপিএস আশিস। কেউ আবার অন্য কারণ খুঁজে বেড়াচ্ছেন।