নদী দখলকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:৪১ পিএম, ২৩ মে ২০১৯ বৃহস্পতিবার
তথ্যমন্ত্রী এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, নদী দখল ও দূষণকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
তিনি বলেন, ‘প্রভাবশালী চক্র, বৃত্তশালী চক্রের লোলুপ দৃষ্টি থেকে আমাদের নদীগুলোকে রক্ষা করতে হবে। আর সে জন্য সবাইকে এক যোগে নদী দখলকারী ও দূষণকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে কাজ করতে হবে।’
তথ্যমন্ত্রী আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে নোঙর ও নদী রক্ষা জোট আয়োজিত ‘২৩ মে জাতীয় নৌ-দিবস ঘোষণার দাবি এবং নদী ও পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
নোঙর এর সভাপতি সুমন শামসের সভাপতিত্বে সভায় জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার, পবা’র চেয়ারম্যান আবু নাসের প্রমুখ বক্তব্য রাখেন।
নদী রক্ষা আন্দোলনকারীদের সাথে একাত্মতা ঘোষণা করে হাছান মাহমুদ বলেন, ‘আমি আপনাদের সঙ্গে আছি, থাকবো। নদী দখলকারী ও দূষণকারীরা প্রভাবশালী এবং যারা নদীকে গলাটিপে হত্যা করছে তাদের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
তথ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবেশ ও নদী রক্ষার জন্য অনেক কাজ করেছেন। বাংলাদেশের পরিবেশ ও নদী রক্ষায় কাজ করা হবে। কারণ, নদী হচ্ছে এদেশের মানুষের প্রাণ, মানুষের শিরা-উপশিরার মতো।
তিনি বলেন, রক্ত যখন দূষিত হয়, তখন মানুষের মৃত্যু হয়। তেমনই নদীগুলো দূষিত হলে দেশের ক্ষতি হয়। তাই নদীগুলোকে দূষণমুক্ত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রত্যেক মানুষের জীবনেই নদীর প্রভাব রয়েছে।
হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ সরকার নদী দখল ও দূষণমুক্ত রাখতে কাজ করে যাচ্ছে। এরই মধ্যে বুড়িগঙ্গা ও কর্ণফুলী নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। সরকার ভবিষ্যতে আরও কাজ করে যাবে।
নদী রক্ষা কমিশন ও সংশ্লিষ্ট সরকারি সংস্থার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, নদীর কাছে ভবন তৈরির যে অনুমতি আপনারা দেন, তা ভালো করে দেখে দেবেন। কারণ নদীর পাশে একটি ভবন তৈরি করা হল তাতে দেখা গেল নদীর প্রবাহে বাধা সৃষ্টি হচ্ছে। তাই দেখতে হবে যাতে করে নদীর প্রবাহে বাধা সৃষ্টি না হয় এবং নদী দখল না হয়।
- আগামী ২৪ ঘণ্টায় ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে
- অনার্স-এ ৬ বিষয় বাতিলের পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
- ঋতুপর্ণার বাড়ি নির্মাণে অনুদান দিলেন প্রধানমন্ত্রী
- ২১ বছর পর ওয়ানডেতে অস্ট্রেলিয়াবধ বাংলাদেশের
- শিশু রামিসা হত্যা মামলা: আসামিদের ডেথ রেফারেন্স হাইকোর্টে
- প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়ছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু
- সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার রায় আপিল বিভাগে স্থগিত
- প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা চলছে
- নিখোঁজের পর নানাকে খুঁজে পেয়েছেন হিমি
- রাজধানী ঢাকার বাতাসের মান আজ ‘ভালো’
- শিশু অপহরণচক্রের দুই নারী সদস্য গ্রেপ্তার, তিন শিশু উদ্ধার
- পদ্মায় গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ
- লিচুতে সরগরম বাজার, বাড়ছে সরবরাহ কমছে দাম
- পাখিদের মৃত্যু, প্রকৃতির নিঃশব্দ বিদায়
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ফের পতন
- বাম্পার ফলন আমের: ২৭ লাখ টন ছাড়াতে পারে উৎপাদন
- ইংলিশ মিডিয়াম স্কুলে টাকার নৈরাজ্য, নেই নিয়ম-নীতির বালাই
- গ্রামে ১০-১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা
- বিশ্বকাপে নতুন ৪ ফিচার আনল হোয়াটসঅ্যাপ
- এসএসসি পরীক্ষার ফলাফলের তারিখ জানালেন শিক্ষামন্ত্রী
- সৌদি সিনেমার প্রেমে মজেছেন মনিকার
- সন্ধ্যার মধ্যে দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা
- দেশের ৮টি অঞ্চলে রাতেই হতে পারে ঝড়
- বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার ৫ দেশে একসঙ্গে ভূমিকম্প অনুভূত
- পুশইন ঠেকাতে ভারতকে ১৩টি চিঠি দিয়েছে সরকার
- আগামী বছর পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে চার নতুন বই
- পাঁচ শিক্ষা বোর্ড ও এনসিটিবিতে নতুন চেয়ারম্যান
- গৌরনদীতে নারীর ক্ষমতায়নে তথ্য আপা প্রকল্প নিয়ে উঠান বৈঠক
- হামে একদিনে আরও ৮ শিশুর প্রাণহানী








