নবজাতকের পরিষ্কার পরিচ্ছন্নতা
ডা. কামরুল আহসান | উইমেননিউজ২৪.কমআপডেট: ১১:৩৩ এএম, ২৪ আগস্ট ২০১৮ শুক্রবার
মায়ের গর্ভে থাকাকালে শিশু প্রাকৃতিকভাবেই সুরক্ষিত থাকে। জন্মের পরই শিশুর রোগ সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়। শিশুদের রোগ প্রতিরোধ করার ক্ষমতা কম থাকে, তাই নবজাতক পরিচর্যার সময় বিশেষ খেয়াল রাখতে হবে।
যারা শিশুদের পরিচর্যা কাজে নিয়জিত, তারা অবশ্যই শিশু পরিচর্যার আগে ও পরে ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে নিবেন। লক্ষ রাখুন শিশু কখন পায়খানা ও প্রস্রাব করে এবং সাথে সাথে তা পরিষ্কার করুন। পায়খানার পর নরম কাপড় দিয়ে পরিষ্কার করুন এবং প্রয়োজনে কুসুম গরম পানি ব্যবহার করুন।
এবার আসা যাক গোসলের ব্যাপারে, জন্মের ৭২ ঘণ্টা বা ৩ দিন শিশুকে গোসলের প্রয়োজন নেই। পরবর্তীতে প্রয়োজন অনুযায়ী প্রতিদিন বা ১ দিন পর পর গোসল করানো যেতে পারে। গোসলের পানি কুসুম গরম কিনা তা লক্ষ রাখুন। অতিরিক্ত ঠাণ্ডা বা গরম পানি ব্যবহার করবেন না। অনেক সময় ধরে শিশুকে গোসল করাবেন না। গোসলের পানিতে জীবাণুনাশক মিশানো উচিত নয়। এতে শিশুর কোমল ও সংবেদনশীল ত্বকের ক্ষতি হতে পারে। শীতকালে বা মেঘলা দিনে শিশুর গোসলের ব্যাপারে সর্তক থাকতে হবে।
জন্মের প্রথম ৩-৪ সপ্তাহ শরীরে তেল বা সাবান মাখানোর প্রয়োজন নেই। পরবর্তীতে তেল বা সাবান ব্যবহারে সতর্ক থাকতে হবে। তীব্র ক্ষার যুক্ত সাবান শিশুর ত্বকের জন্য ক্ষতিকর। সাবান তেল বা শ্যাম্পু ব্যবহার করতে হলে ভালো কোম্পানির বর্ণহীন, গন্ধহীন, হাইপো অ্যালার্জেনিক প্রডাক্ট ব্যবহার করুন।
গোসলের সময় বিশেষ নজর দিন চামড়ার ভাঁজ গুলোতে, বিশেষ করে বগলে, কনুই, হাতের আঙ্গুলের মাঝে, গলার চামড়ার ভাঁজে, কুঁচকিতে, যাতে কোনও ময়লা না জমে। কখনো সরাসরি শিশুর ত্বকে সাবান লাগাবেন না, প্রথমে হাতে সাবান মেখে ফেনা তুলে তাঁর পর গায়ে মাখুন। নবজাতকের মুখমণ্ডলে সাবান ব্যবহার করবেন না। গোসলের সময় শিশুর কানে যাতে পানি না যায় সেদিকে লক্ষ রাখুন।
গোসলের পর শিশুকে দ্রুত নরম তোয়ালে দিয়ে আলতোভাবে শরীর মুছিয়ে দিন। খুব জোরে ঘষে শরীর মুছবেন না। এতে শিশুর নরম কোমল ত্বকের ক্ষতি হতে পারে। যত দিন পর্যন্ত শিশুর নাভি না পড়ে ততদিন পানিতে ডুবিয়ে গোসল করানোর চাইতে শরীর নরম কাপড় দিয়ে স্পঞ্জ করাই ভালো। গরমের সময় অনেকে গোসলের পর ট্যালকম পাউডার ব্যবহার করেন। যদিও এতে কোনও বাড়তি সুবিধা নেই। পাউডার যদিও ব্যবহার করেন, তবে হাতে বা পায়ে ব্যবহার করুন। উপর থেকে ছিটিয়ে পাউডার ব্যবহার করলে নাকে বা চোখে যাওয়ার সম্ভাবনা থাকে।
জন্মের পরপরই অনেকে শিশুর মাথার চুল কাটার জন্য ব্যস্ত হয়ে পড়েন। যার কোনও প্রয়োজন নেই। অনেক সময় তাড়াহুড়া করে চুল কাটার সময় মাথার নরম ত্বক কেটে যেতে পারে। তাছাড়া জন্মের পরপরই মাথার চুল কাটলে নবজাতকের শরীরে তাপমাত্রা কমে যাওয়ার আশংকা থাকে।
নবজাতকের চোখের যত্ন নিন, প্রতিদিন ভেজা কটন বাড বা পরিষ্কার তুলো দিয়ে চোখ পরিষ্কার করুন। এক চোখের ব্যবহার করা কটন বাড বা তুলা অন্য চোখে ব্যবহার করবেন না। এতে করে কোনও চোখে সংক্রমণ থাকলে তা অন্য চোখে সংক্রমিত হতে পারে।
অনেকে শখ করে বাচ্চার চোখে কাজল দেন। কিন্তু বিশেষজ্ঞরা শিশুর চোখে কাজল ব্যবহার না করারই পরামর্শ দেন। কাজল থেকে ট্রকোমা ইনফেকশন এবং লেড পয়জনিংয়ের সম্ভাবনা থাকে। ট্রকোমা সংক্রমণ অন্ধত্বের প্রধান কারণ। সুতরাং শিশুর চোখে কাজল ব্যবহার থেকে বিরত থাকুন।
লিখেছেন : ডা. কামরুল আহসান, শিশু বিশেষজ্ঞ, সরকারি কর্মচারি হাসপাতাল, ঢাকা।
- বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- মতিঝিল মেট্রো স্টেশনের নিচে ছাতার মধ্যে বোমা
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি
- ইরানি বিচারক ও সাইবার গ্রুপের শীর্ষ নেতার ওপর ইইউ-এর নিষেধাজ্ঞা
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- রাষ্ট্রপতি রাজনৈতিক বা অরাজনৈতিকও হতে পারেন: নিলুফার চৌধুরী মনি








