ঢাকা, শুক্রবার ১২, জুন ২০২৬ ০:৩২:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা আজ বৃহস্পতিবার পর্দা উঠছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরের

নবজাতকের লাশ ঢামেক এলাকায় ফেলে গেল কুকুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৩০ পিএম, ৩০ এপ্রিল ২০২১ শুক্রবার

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকা থেকে এক দিন বয়সী এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের মরদেহটি নিয়ে হাসপাতাল এলাকার একটি হোটেলের পাশে ফেলে রেখে যায়।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে শাহবাগ থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. জাফর।

এসআই মো. জাফর জানান, ভোরে সংবাদ পেয়ে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের পাশে আর এসে হোটেল সংলগ্ন ফাঁকা জায়গা থেকে একটি মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। নবজাতকটির আনুমানিক বয়স একদিন হবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়। ঘটনাস্থলের ওই এলাকার খবর নিয়ে জানতে পারি, একটি কুকুর মুখে করে অজ্ঞাত স্থান থেকে নবজাতকের মরদেহ নিয়ে এসে এখানে ফেলে যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ বলেন, ‘কে বা কারা মরদেহটি ফেলে গেছে সেটা জানা যায়নি। রাত আনুমানিক ৩টার দিকে অজ্ঞাত পরিচয় মরদেহটি কেউ ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।’