নবান্নকে জাতীয় উৎসব ও সরকারি ছুটি ঘোষণার দাবি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০১ এএম, ১৪ নভেম্বর ২০১৮ বুধবার
পহেলা অগ্রহায়নকে ‘জাতীয় নবান্ন দিবস’ এবং ওই দিন সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে জাতীয় নবান্নোৎসব উদযাপন পর্ষদ।
মঙ্গলবার রাজধানীর এক সংবাদ সম্মেলনে পর্ষদ চেয়ারম্যান লায়লা হাসান এই দাবি জানান।
লায়লা হাসান বলেন, আজ থেকে প্রায় ৩০-৫০ হাজার বছর আগে নারীদের হাত ধরেই কৃষি সভ্যতার শুরু। তখন থেকেই ফসল তোলার উৎসব শুরু, যা বাঙালির কাছে নবান্ন উৎসব হিসেবে পরিচিত।
তিনি বলেন, গ্রামীণ জীবনে নবান্ন এক প্রাচীন ও প্রাণের উৎসব। বাংলা অগ্রহায়ন মাসে নতুন ফসল তোলা ঘিরে বাংলাদেশের গ্রামীণ সমাজ ও আদিবাসী বা ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর যে উৎসব তা জাতীয় পর্যায়ে নিয়ে আসা এবং বিপন্ন লোকজ ঐতিহ্য, কৃষ্টি সংরক্ষণ ও নাগরিক মানুষের সঙ্গে তার পরিচয় করিয়ে দেওয়ার তাগিদ থেকেই ১৯৯৮ সাল থেকে নবান্ন উৎসব উদযাপন করা হচ্ছে।
তিনি বলেন, আমাদের আয়োজনের ২০তম বছরকে স্মরণীয় রাখতে আমরা চাই পহেলা অগ্রহায়ণ তারিখকে জাতীয় নবান্ন উৎসব ঘোষণা করে সরকারি ছুটি ঘোষণা করা হোক।
সংবাদ সম্মেলনে জানানো হয়, পহেলা অগ্রহায়নের কর্মসূচি তুলে ধরে তিনি জানান, ১৫ নভেম্বর বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের বকুলতলায় সকাল ৭টা ১ মিনিটে বাঁশির সুরে উৎসব শুরু হবে। এরপর সকাল ৯টায় হবে নবান্ন শোভাযাত্রা।
এছাড়া অন্যান্য বছরের মতো এবারের উৎসবে নৃত্য, সঙ্গীত, আবৃত্তি, নবান্ন কথন, যন্ত্র সঙ্গীত, আদিবাসী ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক পরিবেশনা, শিশু চিত্রাঙ্কনসহ বিভিন্ন বিষয় থাকছে।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে পর্ষদের উৎসব আয়োজন কমিটির আহ্বায়ক শাহরিয়ার সালাম, কো চেয়ারম্যান বাবুল বিশ্বাস, পর্ষদের যুগ্ম আহ্বায়ক নাঈম হাসান সুজা, সদস্য আবুল ফারাহ পলাশ রেজিনা ওয়ালী লীনা প্রমুখ উপস্থিত ছিলেন।
- শিক্ষাক্রমে যুক্ত হচ্ছে নতুন ৪ বই
- মান্না দের প্রয়াণ দিবস আজ
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা
- মোহাম্মদপুরে নারী-কিশোরসহ ১৩ ছিনতাইকারী গ্রেফতার
- সৌদিতে বাংলাদেশি নারী কর্মীদের সুরক্ষার ব্যবস্থা কতটা আছে
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে,৩জনের প্রাণহানী
- মেয়ের বিচার চাইতে গিয়েছিলাম, মব সৃষ্টি করতে নয়: রুমি
- কমছে না পোলাওর চাল ও আটা-ময়দার দাম
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- এবার স্প্যানিশ ‘নোবেল পুরস্কার’ জিতলেন মেসি
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল