ঢাকা, সোমবার ১৯, অক্টোবর ২০২৬ ২:১৮:০০ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮ মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর

যুক্তরাজ্যে গ্রেটা থুনবার্গ গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:১৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের সমর্থনে প্যালেস্টাইন অ্যাকশনের বিক্ষোভে অংশ নেওয়ায় সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গকে গ্রেপ্তার করেছে যুক্তরাজ্যের পুলিশ। গ্রেটাকে ‘আমি প্যালেস্টাইন অ্যাকশন প্রিজনারকে সমর্থন করি এবং গণহত্যার বিরোধীতা করি’ লেখা প্ল্যাকার্ড হাতে গ্রেটাকে দেখা যায়।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্য লন্ডনের আসপেন ইন্সুরেন্স অফিসের বাইরে বিক্ষোভ করেন ফিলিস্তিনপন্থিরা। এতে অংশ নেন গ্রেটা।

লন্ডন সিটি পুলিশ গ্রেটার নাম উচ্চারণ না করে বলেছে, ২২ বছর বয়সী এক তরুণীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা জানিয়েছে, নিষিদ্ধ সংগঠনের প্ল্যাকার্ড প্রদর্শন করায় তিনি গ্রেপ্তার হয়েছেন।

গত জুলাই থেকে যুক্তরাজ্যে প্যালেস্টাইন অ্যাকশনকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই গ্রুপটিকে সমর্থন করায় এরপর থেকে কয়েকশ বিক্ষোভকারীকে গ্রেপ্তার করা হয়েছে।