গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত
গাইবান্ধা প্রতিনিধি | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৪ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার
ছবি: সংগৃহীত
গাইবান্ধার দুই উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন এনজিও কর্মী ও দুই শিশুসহ মোট চারজন আহত হয়েছেন। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে গাইবান্ধার সাঘাটা ও গোবিন্দগঞ্জ উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাঘাটা উপজেলায় ঘন কুয়াশার মধ্যে মোটরসাইকেল ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে সাবিনা (৪০) নামে এক নারী নিহত হন। তিনি উপজেলার চিনিরপটল এলাকার শাহ আলমের স্ত্রী। একই ঘটনায় গুরুতর আহত হন মাহমুদুল ইসলাম নামের এক মোটরসাইকেল আরোহী। তিনি আশা এনজিওতে কর্মরত বলে জানা গেছে।
বুধবার দুপুরে সাঘাটা-চিনিরপটল সড়কের ওয়াপদা বাঁধের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের উদ্ধার তৎপরতায় আহতদের সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাবিনাকে মৃত ঘোষণা করেন। আহত মাহমুদুল ইসলামকে উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে একই দিন বিকেল পৌনে ৪টার দিকে গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের কাটা নামক স্থানে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম (৩৪) নামের এক অন্তঃসত্ত্বা নারী নিহত হন। তিনি উপজেলার সাহেবগঞ্জ এলাকার সাহের আলীর ছেলে রেজাউল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রেজাউল ইসলাম তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে চিকিৎসকের কাছে নেওয়ার জন্য দুই ও তিন বছর বয়সী দুই শিশু সন্তানসহ মোটরসাইকেলে করে গোবিন্দগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে পেছন থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে সবাই ছিটকে পড়ে যান। এ সময় শেফালী বেগম ট্রাকের চাকার নিচে পড়ে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহত রেজাউল ইসলাম ও দুই শিশুকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শেফালী বেগম নামে এক নারী নিহত হয়েছেন। তার স্বামীসহ দুই শিশু আহত হয়েছে। আমরা ঘটনাস্থলে আছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার







