নাইজারে বন্যায় ৫১ জনের প্রাণহানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৩ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
আফ্রিকা মহাদেশের পশ্চিমাঞ্চলীয় দেশ নাইজারে ভয়াবহ বন্যায় ৫১ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।ব্যাপক বৃষ্টিপাতে নদীর পানি উপচে দুইকূল প্লাবিত হওয়ার কারণে বন্যায় কয়েক হাজার ঘরবাড়ি বিনষ্ট হয়েছে বলে সোমবার দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
নাইজারে বর্ষা মওসুমে বন্যা একটি সাধারণ ঘটনা, এ সময় নদী ও জলধারাগুলো উপচে ঘরবাড়ি তলিয়ে যায় এবং ফসলের ক্ষতি হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এক বিবৃতিতে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, অগাস্টের প্রথমদিক থেকে দেখা দেয়া বন্যায় এই পর্যন্ত ২৬ হাজারেরও বেশি ঘরবাড়ি ধসে পড়ে ৩৭ জন নিহত হয়েছেন, ডুবে মারা গেছেন ১৪ জন।
নাইজার নদীর তীরবর্তী রাজধানী নিয়ামের বহু এলাকা পানিতে তলিয়ে গেছে।
সোমবার প্রেসিডেন্ট মাহমাদু ইসউফু নিয়ামের ডিস্ট্রিক্ট ফাইভ এলাকা পরিদর্শন করেছেন। এ সময় স্থানীয় বাসিন্দারা হাঁটু সমান ঘোলা পানিতে দাঁড়িয়ে ছিলেন বলে রয়টার্সের প্রত্যক্ষদর্শী একজন সাংবাদিক জানিয়েছেন।
পরে এক বিবৃতিতে প্রেসিডেন্ট ইসউফু জানিয়েছেন, বন্যায় দেশজুড়ে ২ লাখ ৮১ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তার জন্য জরুরিভিত্তিতে সাহায্য দরকার।
বিশ্বের সবচেয়ে অনুন্নত দেশগুলোর অন্যতম নাইজারের অধিকাংশ এলাকাই মরুভূমি। দেশটি বিশ্বের বৃহত্তম উষ্ণ মরুভূমি সাহারার অংশ।
-জেডসি
- ইকুয়েডরকে হারিয়ে ৪০ বছর পর নকআউটে জয় মেক্সিকোর
- ভেনিজুয়েলায় ভূমিকম্পের ৬ দিন পর তিন বছরের শিশুকে উদ্ধার
- এমবাপ্পের জোড়া গোলে সুইডেনকে হারিয়ে শেষ ষোলোয় ফ্রান্স
- দেশের ১৫ জেলায় ঝড়ের সতর্কবার্তা, হতে পারে বজ্রবৃষ্টি
- আইভরি কোস্টকে হারিয়ে ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে
- ঢাবি সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে: প্রধানমন্ত্রী
- কাল শুরু এইচএসসি পরীক্ষা, সব শিক্ষাবোর্ডে একই প্রশ্নপত্র
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন হান সেওং-সুক
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- ঢাকা বিশ্ববিদ্যালয় দিবস আজ
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’











