নাইজেরিয়ান ফুটবলারের মাকে অপহরণ
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৮ পিএম, ৫ মার্চ ২০১৯ মঙ্গলবার
ফরাসি ক্লাব বর্দু ও নাইজেরিয়া জাতীয় ফুটবল দলের উইঙ্গার স্যামুয়েল কালুর মাকে অপহরণ করে মুক্তিপন দাবী করা হয়েছে। সোমবার নাইজেরিয়ার দক্ষিণ পঞ্চিম অঞ্চলের পুলিশের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
আবিয়া স্টেট পুলিশের জনসুংযোগ কর্মকর্তা গুডফ্রে ওগবোনা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, ‘গত ২৭ ফেব্রুয়ারি ঘটনাটি ঘটেছে। তবে এ বিষয়ে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। বিষয়টি নিয়ে তদন্ত চলছে, যাতে তাকে সুস্থ অবস্থায় উদ্ধার করা যায়।’
অপহৃত অজুরুনিয়ে জুলিয়েট কালু আবিয়ায় তার বাড়িতে ফেরার পথে নিজের গাড়ি থেকে অপহৃত হয়েছেন। সেখানে অপহরণের ঘটনা ঘটে যথারীতি মুক্তিপণ আদায়ের জন্য। ২১ বছর বয়সি ফুটবল তারকা কালু জানিয়েছেন ১৫ মিলিয়ন নাইরা (৩৬,৬০০ ইউরো) মুক্তিপণ চেয়ে অপহরণকারীরা তার কাছে একটি বার্তা পাঠিয়েছে।
নাইজেরিয়ার পত্রিকা স্পোর্টিং লাইফ বলেছে, তারা ওই খেলোয়াড়ের একটি কান্নাজড়িত সাক্ষাৎকার পেয়েছে। সেখানে তিনি বলেছেন, ‘প্রথম দফায় ৩ মিলিয়ন নাইরা দিলে তাকে ছেড়ে দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অপহরণকারীরা। ওই অর্থ তাদের দেয়া হয়েছে। আমরা গোটা রাত মাকে ফেরত পাবার জন্য অপেক্ষা করেছি। পরেরদিন সকালে তারা ফোন করে জানায় যে আরো বেশি অর্থ দিতে হবে। ওই অর্থও আরেক জনের মাধ্যমে দেয়া হয়। এখন তারা আরো ১৫ মিলিয়ন নাইরা দাবী করছে।’
বেলজিয়ান ক্লাব জেন্ট থেকে লীগ ওয়ানের ক্লাব বর্দুতে যোগ দেয়ার পরপরই নাইজেরিয়ার এই ফুটবলার গত বছর অক্টোবরে জাতীয় দলের হয়ে গোল করে দলীয় জয়ে ভূমিকা রেখেছিলেন।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও




