নাঈমের মৃত্যু, দ্বিতীয় দিনেও সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৫ পিএম, ২৫ নভেম্বর ২০২১ বৃহস্পতিবার
ফাইল ছবি
রাজধানীর গুলিস্তানে সিটি করপোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় নটরডেম কলেজের ছাত্র নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় দ্বিতীয় দিনও সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন। অবরোধে অংশ নিতে নটরডেম কলেজের শিক্ষার্থীরা জিরো পয়েন্টের দিকে মিছিল নিয়ে রওনা হয়েছে বলে জানা গেছে।
সড়ক অবরোধের সময় শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে স্লোগান দিতে থাকেন। পাশাপাশি তারা শিক্ষার্থীকে চাপা দেওয়া গাড়িটির চালকের শাস্তির দাবি জানান।
আন্দোলনে অংশ নেওয়া কবি নজরুল কলেজের শিক্ষার্থী রঞ্জু বলেন, ‘সড়কে বেপোরোয়াভাবে গাড়ি চালোনোর কারণে প্রতিদিন আমাদের কোনো না কোনো শিক্ষার্থী মারা যাচ্ছেন। সুষ্ঠু বিচার না হওয়ায় সড়ক দুর্ঘটনা বন্ধ হচ্ছে না।’
সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আরমান বলেন, ‘নিরাপদ সড়কের পাশাপাশি প্রতিটি ড্রাইভার হেলপারের ডোপ টেষ্টের মাধ্যমে লাইসেন্স দিতে হবে।’
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা


