নাখালপাড়ায় নিজ অফিস থেকে দম্পতির লাশ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৬ পিএম, ২৮ আগস্ট ২০২০ শুক্রবার
ছবি: সংগৃহীত
রাজধানীর পশ্চিম নাখালপাড়া একটি উন্নয়ন সংস্থার অফিসের ভেতর থেকে দুইজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহতরা হলেন-আসমত আলী (৪৫) ও তার স্ত্রী ফারজানা (৩০)। তাদের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) কামাল উদ্দিন জানান, নাখালপাড়ায় ভাড়া থাকতেন আসমত ও ফারজানা দম্পতি। বাসা লাগোয়া একটি অফিসে কাজ করতেন ফারজানা। শুক্রবার সকালে স্থানীয়দের কাছে খবর পেয়ে ওই অফিস থেকে ওই দম্পতির লাশ দুটি উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, আসমতকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় এবং ফারজানাকে মেঝেতে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়। ফারজানার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। দাম্পত্য কলহের জেরে স্ত্রীকে হত্যার পর স্বামী আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশের সিআইডি ক্রাইম সিনকে খবর দেয়া হয়েছে।
জানা গেছে, স্বামী আসমত আলীর (৪৫) লাশ ঝুলন্ত ও স্ত্রী ফারজানার (৩২) লাশ মেঝেতে পড়ে ছিল। তারা সংস্থাটি চাকরি করতেন। তবে এখন বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।
-জেডসি
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- সরবরাহ স্বাভাবিক, তবু কমছে না আলুর দাম
- বিশ্বকাপের রাজা ব্রাজিল: এক সোনালি সাম্রাজ্যের গল্প
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপের সূচি জেনে নিন
- বাজেটে কমেছে ও বেড়েছে যেসব পণ্যের দাম
- ফুটবল বিশ্বকাপ: স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
- আজ বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যা যা থাকছে
- আজ ইতিহাসের সর্ববৃহৎ বাজেট পেশ
- জাইমা রহমান কি তবে সত্যি ব্রাজিল সাপোর্ট করেন?
- ১৯ বছর পর বিএনপি সরকারের বাজেট
- বিশ্বকাপের পর্দা উঠছে আজ বৃহস্পতিবার
- খেলার মাঠের দাবিতে রূপগঞ্জে মানববন্ধন
- যুক্তরাষ্ট্র-কানাডার ৫০ শহরে দেখা যাবে `রইদ`
- দেশে ফের ভূমিকম্প অনুভূত,
- বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: শূন্য রানে নেই অস্ট্রেলিয়ার ৩ উইকেট!
- মেঘনায় নিখোঁজের ২৮ ঘণ্টা পর শিশুর মরদেহ উদ্ধার
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- যে শর্তে কংগ্রেসে যোগ দিচ্ছেন মমতা








