নাটোরের ‘রাণী ভবানী রাজবাড়ি’ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:২৯ পিএম, ২৮ জুন ২০১৯ শুক্রবার
জেলার প্রত্নতত্ত্ব নিদর্শন রাণী ভবানী রাজবাড়ী কেন্দ্রীক একটি উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে অচিরেই তা বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল।
আজ শুক্রবার দুপুরে জেলা সদরে রাণী ভবানী রাজবাড়ী পরিদর্শনকালে তিনি এ উদ্যোগের কথা জানান।
পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা উপস্থিত ছিলেন।
সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল উপস্থিত সাংবাদিকদের বলেন, রাণী ভবানী রাজবাড়ী কেন্দ্রীক একটি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে তা প্রণয়নে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক কার্যালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে। এই পরিকল্পনার আলোকে রাজবাড়ী সংস্কারের পাশাপাশি রাজবাড়ীর রক্ষণাবেক্ষণে জনবল নিয়োগ এবং রাজবাড়ী আঙিনার দীঘিগুলোর পাড়ে শতবছরের প্রাচীন গাছগুলো রক্ষার ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক নাহিদ সুলতানা জানান, উন্নয়ন পরিকল্পনায় আওতায় একটি কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ গ্রহন করা হবে।
নাটোরের জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, রানী ভবানী রাজবাড়ীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জেলা প্রশাসন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সমন্বিতভাবে কাজ করবে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



