ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ১:০৭:১২ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

নাটোরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ১৭ জানুয়ারি ২০২০ শুক্রবার

নাটোরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নাটোরে শিশুকে ধর্ষণচেষ্টা, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

নাটোর সদর উপজেলার বনবেলঘড়িয়ায় ধারালো অস্ত্রের (চাকু) ভয় দেখিয়ে দেখিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

অভিযুক্ত মাসুদ পুকুরের পাহারাদার হিসেবে কাজ করত।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার সদর উপজেলার বনবেলঘড়িয়া এলাকার পুকুর পাহারাদার মাসুদ মাছ দেয়ার কথা বলে স্থানীয় বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক শিশুকে ডেকে নেয়। পরে তাকে চাকু দিয়ে মেরে ফেলার ভয় দেখিয়ে ধর্ষণের চেষ্টা করে। এরপর শিশুর চিৎকারে এলাকার লোকজন ছুটে এলে মাসুদ পালিয়ে যায়।

বৃহস্পতিবার রাতে মাসুদ নিজ বাড়িতে এলে এলাকাবাসী টের পেয়ে গণপিটুনি দিয়ে তাকে পুলিশে সোপর্দ করে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন জানান, আটক মাসুদ এর আগে এক প্রতিবন্ধী নারীকে ধর্ষণ এবং দুই শিশুকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে। আইন অনুযায়ী তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।