ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৪:২৯:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম হামের উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ৫ প্রাণহানি, আক্রান্ত ১১১৯ এলপি গ্যাসের দাম কমল

নাটোরে শিশু-নারী বিটে সাংবাদিক প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৮:৩৩ পিএম, ১ এপ্রিল ২০১৮ রবিবার

শিশু ও নারী বিষয়ে রিপোর্ট ও ফিচার লেখায় সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত দুই দিনের প্রশিক্ষণ আজ শনিবার নাটোরে শুরু হয়েছে। নাটোরে কর্মরত ৩০ জন সাংবাদিক এতে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট নাটোর হর্টিকালচার সেন্টারে এ প্রশিক্ষণ আয়োজন করেছে।


পিআইবি’র প্রশিক্ষক ও প্রশিক্ষণ কোর্সের সমন্বয়কারী পারভীন সুলতানা রাব্বী জানান, দুই দিনের প্রশিক্ষণে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীদের শিশু ও নারী বিষয়ে রিপোর্টিং-এর জন্যে সিআরসি, সিডও এবং মীনা বিষয়ক প্রশিক্ষণের মাধ্যমে তথ্য সমৃদ্ধকরণ, শিশু ও নারী বিষয়ে রিপোর্টিং এবং ফিচার লেখায় উদ্বুদ্ধকরণের পাশাপাশি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ইতিবাচকতা ও অপ-সাংবাদিকতার নেতিবাচকতা দিক, সাংবাদিকতার নীতিমালা ও আইন সম্পর্কে প্রশিক্ষণ প্রদান করা হবে।


উদ্বোধনী দিনে শিশু অধিকার সনদ, গণমাধ্যমে শিশু অধিকার সনদের প্রতিফলন, শিশুর মানসিক বিকাশে শিশু সনদের ভূমিকা, শিশু বিষয়ক লেখার বিষয় নির্বাচন কৌশল এবং শিশু বিষয়ক রিপোর্টিং ও ফিচার লেখা বিষয়ে মোট পাঁচটি সেশন থাকছে।