নানা রকম গুণে ভরা ফল জামরুল
লাইফস্টাইল ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৫৭ পিএম, ৯ জুলাই ২০২৫ বুধবার
জামরুল ফল
জামরুল আমাদের দেশে একটি অতিপরিচিত ফল। বর্ষার শুরুতে বাজারে পাওয়া যায় সাদা-গোলাপি রঙের রসে ভরা ফল জামরুল। যাকে ইংরেজিতে বলা হয় ওয়াটার অ্যাপল। খুবই কম দামে সহজলভ্য হওয়ায় এ ফলটিকে অনেকেই তেমন গুরুত্ব দেন না। কিন্তু এটি আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী। পুষ্টিবিদরা বলেন,অবহেলিত এ জামরুলই স্বাস্থ্যগুণের খনি। বিশেষ করে যারা ডায়াবেটিস রোগী,তাদের জন্য খুবই উপকারী। আর ডায়াবেটিসসহ নানা রোগের মহৌষধ হচ্ছে জামরুল।
কী কী পুষ্টিগুণ পাওয়া যায় জামরুলে :
জামরুল রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এতে রয়েছে ভিটামিন ‘সি’ এবং অন্যান্য অ্যান্টি-অক্সিডেন্ট। এ উপাদানগুলো শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে এবং নানা সংক্রমণ ও অসুস্থতার বিরুদ্ধে লড়াই করার শক্তি জোগায়। আর শরীর সতেজ রাখে জামরুল। গরমের সময় ঘামের সঙ্গে শরীর থেকে প্রচুর পানি বের হয়ে যায়। জামরুলের ৯০% ই পানি। তাই জামরুল খেলে শরীরে পানির ঘাটতি পূরণ করে ডিহাইড্রেশনের ঝুঁকি কমিয়ে দেয়।
সেই সঙ্গে হজমশক্তি বাড়িয়ে তোলে। এতে প্রচুর পরিমাণে ডায়েটরি ফাইবার থাকে। সে কারণে ফাইবার হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে। এ ছাড়া ডায়াবেটিস নিয়ন্ত্রণে কার্যকরি ভূমিকা পালন করে জামরুল। এতে ‘জ্যাম্বোসিন’ নামক একটি অ্যালকালয়েড যৌগ থাকে। এটি খাদ্যশর্করাকে চিনিতে রূপান্তরিত হতে বাধা দেয়। এর ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে। আর এর গ্লাইসেমিক ইনডেক্সও নিচের দিকে থাকায় ডায়াবেটিস রোগীরা নিশ্চিন্তে এ ফল খেতে পারেন।
শুধু ডায়াবেটিস নিয়ন্ত্রণেই নয়;ওজনও কমিয়ে দেয়। জামরুলে ক্যালরির পরিমাণ অত্যন্ত কম এবং ফাইবারের পরিমাণ বেশি থাকে। ফাইবার দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এর ফলে বারবার খাবার খাওয়ার প্রবণতাও কমে। যারা ওজন কমানোর চেষ্টা করছেন, তাদের জন্য এ ফল হতে পারে আদর্শ।
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- রাজশাহীর সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- মাইলস্টোন ট্র্যাজেডির এক বছর: ট্রমা কাটেনি, নিঃস্ব অনেক পরিবার
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ








