নারায়ণগঞ্জের সেই ইউএনওর ওএসডি বাতিল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৮ এএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৯ বুধবার
ছবি: সংগৃহীত
নারায়ণগঞ্জের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা বীণাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করার আদেশ বাতিল করা হয়েছে।
সোমবার (২৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মুহাম্মদ শাহীন ইমরান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ওএসডি বাতিলের বিষয়টি নিশ্চিত হয়েছে।
এর আগে হোসনে আরা বেগম বীনাকে ওএসডি করার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
গত ৮ ফেব্রুয়ারির রাত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ গণমাধ্যমে বেশ আলোচিত ইউএনও হোসনে আরা বেগম বীণা। সেদিন ফেসবুকের এক আবেগঘন স্ট্যাটাসে তিনি প্রশ্ন রাখেন, আমার নিষ্পাপ সন্তানের কী দোষ ছিল?
তিনি লেখেন, দীর্ঘ ৯ বছরের দাম্পত্য জীবনে প্রথম মা হয়েও সন্তানকে বুকে জড়িয়ে ধরতে পারছেন না। জন্মের দিন থেকেই হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে অপরিপক্ব শিশুটিকে।
তিনি জানান, অন্তঃসত্ত্বা অবস্থায় নির্বাচনের দায়িত্ব পূর্ণরুপে পালন করেছেন, তবু তাকে মানসিক নির্যাতন সইতে হয়েছে এবং শেষ পর্যন্ত ওএসডি করা হয়েছে।
বিষয়টি মানসিক ও শারীরিকভাবে তার ওপর প্রভাব ফেললে নির্ধারিত সময়ের আগেই গর্ভের সন্তান জন্ম দেন তিনি। এ কারণে সন্তান আজ হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে অসুস্থ অবস্থায় আছে বলে অভিযোগ করেন হোসনে আরা বেগম বীণা তার এমন স্ট্যাটাস বিষয় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হলে প্রশাসনে তোলপাড় শুরু হয়।
বীনাকে ওএসডি করার বিষয়ে জানতে যোগাযোগ করলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এপিডি) শেখ ইউসুফ হারুন যুগান্তরকে জানিয়েছিলেন, হোসনে আরা বীণাকে টেনশনমুক্তভাবে বিশ্রামে থাকতেই ওএসডি করা হয়েছে।
তিনি বলেছিলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি আমরা দেখেছি। সামনে যেহেতু উপজেলা নির্বাচন, মূলত তার ওপর মানসিক চাপ কমাতে এবং টেনশনমুক্তভাবে বিশ্রামে থাকতে পারেন সে জন্য ওএসডি করা হয়েছে। অন্য কোনো কারণ নেই।’
এরপর গত ১১ ফেব্রুয়ারি অন্তঃসত্ত্বার কারণে ইউএনও হোসনে আরা বীণাকে ওএসডি করায় সংসদে ক্ষোভ প্রকাশ করেন সংসদ সদস্যরা। তারপরই বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে পড়ে।
১১ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রশাসন সচিব ফয়েজ আহাম্মদকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর নির্দেশের পর ২১ দিনের মধ্যে হোসনে আরা বীনার ওএসডি বাতিল করা হলো।
-জেডসি
- ট্রাম্পের সহকারীকে নিয়ে হোয়াইট হাউজ তোলপাড়
- সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর
- প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল
- আজ ধোয়া হলো পবিত্র কাবাঘর
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- জয়া বললেন,‘ম্যাজিক তৈরি করা যায় না’
- ব্রাজিলের ঘাম ঝরানো জাপানি গোলরক্ষক, কে এই সুজুকি?
- যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল
- কারাগারে অসুস্থ দীপু মনি, ঢাকা মেডিকেলে ভর্তি
- বাগদান সারলেন অভিনেত্রী নাজনীন নীহা!
- দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন
- বিদায় হবে আর্জেন্টিনার, কাপ জিতবে পর্তুগাল: নানা কোয়াকু
- ঢাকার বাতাস আজ ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’
- প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার
- দুপুরের মধ্যে ১১ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
- ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার মারা গেছেন
- বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- আজ শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করবেন পিএম
- ফেসবুকে ভাইরাল কন্যাশিশুটির পরিচয় জানা গেলে
- জার্মানির স্বপ্নভঙ্গের নায়ক গোলকিপার অরল্যান্ডো গিল
- শেষ মুহূর্তের গোলে শেষ ষোলোতে কানাডা, বিদায় দ. আফ্রিকা
- ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা




